৪৫/১৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬১৯১ - শেষ কথা ও উচ্চ মর্যাদার বন্ধু

আয়িশাহ্ (রাঃ)-এর ফযিলত

রফীকুল আ’লা: রাসূল صلى الله عليه وسلم-এর শেষ কথার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬১৯১

حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ، قَالَ قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَعُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، فِي رِجَالٍ مِنْ أَهْلِ الْعِلْمِ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ﷺقَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَقُولُ وَهُوَ صَحِيحٌ " إِنَّهُ لَمْ يُقْبَضْ نَبِيٌّ قَطُّ حَتَّى يَرَى مَقْعَدَهُ فِي الْجَنَّةِ ثُمَّ يُخَيَّرُ " . قَالَتْ عَائِشَةُ فَلَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ ﷺ وَرَأْسُهُ عَلَى فَخِذِي غُشِيَ عَلَيْهِ سَاعَةً ثُمَّ أَفَاقَ فَأَشْخَصَ بَصَرَهُ إِلَى السَّقْفِ ثُمَّ قَالَ " اللَّهُمَّ الرَّفِيقَ الأَعْلَى " . قَالَتْ عَائِشَةُ قُلْتُ إِذًا لاَ يَخْتَارُنَا .قَالَتْ عَائِشَةُ وَعَرَفْتُ الْحَدِيثَ الَّذِي كَانَ يُحَدِّثُنَا بِهِ وَهُوَ صَحِيحٌ فِي قَوْلِهِ " إِنَّهُ لَمْ يُقْبَضْ نَبِيٌّ قَطُّ حَتَّى يَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ ثُمَّ يُخَيَّرُ " . قَالَتْ عَائِشَةُ فَكَانَتْ تِلْكَ آخِرُ كَلِمَةٍ تَكَلَّمَ بِهَا رَسُولُ اللَّهِ ﷺ قَوْلَهُ " اللَّهُمَّ الرَّفِيقَ الأَعْلَى " .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (ﷺ) সুস্থ থাকাবস্থায় বলেছেন: কোন নবীই ইন্তিকাল করেননি যে পর্যন্ত না তিনি জান্নাতে তাঁর জায়গাটি দেখে নিয়েছেন। আর তাঁকে অনুমতি দেয়া হয়েছে। ‘আয়িশা (রাঃ) বলেন, যখন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মৃত্যু ঘনিয়ে আসলো আর তাঁর মাথা আমার রানের উপর, তখন কিছু সময় তিনি বেহুঁশ হয়ে রইলেন। হুঁশ ফিরে আসলে তিনি ছাদের দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, হে আল্লাহ! মর্যাদাসম্পন্ন বন্ধুদের সঙ্গে মিলিত করো।‘আয়িশা (রাঃ) বলেন, আমি মনে মনে বললাম, এখন আর তিনি আমাদের গ্রহণ করবেন না। ‘আয়িশা (রাঃ) বলেন, তখন আমার ঐ হাদীসটি মনে পড়ল যেটি তিনি সুস্থ থাকাকালে বলেছিলেন যে, কোন নবী মৃত্যুবরণ করেন না, যতক্ষণ না তিনি জান্নাতে তাঁর জায়গাটি দেখে নেন। তারপর তাঁকে দুনিয়া ও আখিরাতে যেটিকে ভার মনে করেন সেটি গ্রহণ করার অনুমতি দেয়া হয়। ‘আয়িশা (রাঃ) বলেন, এটাই ছিল শেষ কথা যা রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: “হে আল্লাহ! উচ্চ মর্যাদা সম্পন্ন বন্ধুদের সঙ্গে”।

ই.ফা. ৬০৭৮, ই.সে. ৬১১৬

সহীহ মুসলিম হাদিস ৬১৯১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর শেষ কথার বর্ণনা করেছেন। রাসূল صلى الله عليه وسلم সুস্থ অবস্থায় বলতেন, কোনো নবীর রূহ কবজ করা হয় না যতক্ষণ না তিনি জান্নাতে তাঁর জায়গা দেখেন, তারপর তাঁকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। যখন তাঁর মৃত্যু ঘনিয়ে আসে, তাঁর মাথা আয়িশা (রাঃ)-এর রানের উপর ছিল। কিছু সময় তিনি বেহুঁশ থাকলেন, তারপর হুঁশ ফিরে ছাদের দিকে তাকিয়ে বললেন, “হে আল্লাহ! রফীকুল আ’লা।” আয়িশা (রাঃ) বুঝলেন, তিনি আর দুনিয়ায় থাকা বেছে নিচ্ছেন না। হাদিসটির প্রধান শিক্ষা হলো নবী صلى الله عليه وسلم-এর শেষ আশা ছিল উচ্চ মর্যাদার বন্ধুদের সঙ্গে মিলিত হওয়া। এখানে মৃত্যু, জান্নাত, নির্বাচন এবং আল্লাহর নৈকট্য—সবই শান্ত ও গভীরভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم শেষ সময়ে আল্লাহর কাছে উচ্চ মর্যাদার সঙ্গ চেয়েছেন।
  • জান্নাতে অবস্থান দেখার পর নবীদের ইখতিয়ারের কথা বর্ণনায় এসেছে।
  • আয়িশা (রাঃ) রাসূল صلى الله عليه وسلم-এর শেষ কথার সাক্ষী ছিলেন।
  • মৃত্যুর সময়ও দোয়া ও আল্লাহর দিকে মন রাখা বড় শিক্ষা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন