৪৫/৩৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬২৯১ - আবু হুরায়রার স্মৃতিশক্তির ঘটনা
আবূ হুরাইরাহ্ আদ্-দুসী (রাঃ)-এর ফযিলত
আবু হুরায়রা রাঃ-এর হাদিস মুখস্থ থাকার কারণ
সহীহ মুসলিম : ৬২৯১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬২৯১
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ جَمِيعًا عَنْ سُفْيَانَ، قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ الأَعْرَجِ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ إِنَّكُمْ تَزْعُمُونَ أَنَّ أَبَا هُرَيْرَةَ، يُكْثِرُ الْحَدِيثَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَاللَّهُ الْمَوْعِدُ كُنْتُ رَجُلاً مِسْكِينًا أَخْدُمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى مِلْءِ بَطْنِي وَكَانَ الْمُهَاجِرُونَ يَشْغَلُهُمُ الصَّفْقُ بِالأَسْوَاقِ وَكَانَتِ الأَنْصَارُ يَشْغَلُهُمُ الْقِيَامُ عَلَى أَمْوَالِهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ يَبْسُطُ ثَوْبَهُ فَلَنْ يَنْسَى شَيْئًا سَمِعَهُ مِنِّي " . فَبَسَطْتُ ثَوْبِي حَتَّى قَضَى حَدِيثَهُ ثُمَّ ضَمَمْتُهُ إِلَىَّ فَمَا نَسِيتُ شَيْئًا سَمِعْتُهُ مِنْهُ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তোমরা বলছ যে, আবূ হুরায়রা রাসূলুল্লাহ্ (ﷺ) হতে অধিক হাদীস রিওয়ায়াত করছে। আর আল্লাহেই হিসাব গ্রহণকারী। আমি ছিলাম একজন নিরীহ লোক। আমি সর্বদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সেবায় থাকতাম (খেয়ে না খেয়ে তাঁর সাহচর্যে থাকতাম) যখন মুহাজিরগণ বাজারে ব্যবসায়-বাণিজ্যে মনোনিবেশ করতেন এবং আনসারগণ তাঁদের ধন-সম্পদের সংরক্ষণ ও হিফাযাতে ব্যতিব্যস্ত থাকতেন।একবার রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, যে লোক তার বস্ত্রের আঁচল বিছিয়ে দিবে সে আমার নিকট হতে যা কিছু শুনবে তা ভুলবে না। আমি আমার কাপড়ের আঁচল বিছিয়ে দিলাম এবং তিনি হাদীস রিওয়ায়াত করলেন। তারপর আমি সে বস্ত্রটা আমার বুকের সাথে মিলিয়ে নিলাম। তখন হতে আমি তাঁর কাছ থেকে যা কিছু শুনেছি তার কিছুই ভুলে যাইনি।
ই.ফা. ৬১৭২,ই.সে. ৬২১৬
সহীহ মুসলিম হাদিস ৬২৯১-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু হুরায়রা (রাঃ) নিজের বেশি হাদিস বর্ণনার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, তিনি ছিলেন একজন দরিদ্র মানুষ এবং পেট ভরে খাওয়ার আশায়ও রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সেবায় থাকতেন। মুহাজির সাহাবীরা বাজারের কাজে ব্যস্ত থাকতেন, আর আনসার সাহাবীরা সম্পদের দেখাশোনায় ব্যস্ত থাকতেন। তাই নবীজি (صلى الله عليه وسلم)-এর কাছে থাকার সুযোগ তাঁর বেশি হতো। একদিন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, যে তার বস্ত্র বিছিয়ে দেবে, সে আমার কাছ থেকে যা শুনবে তা ভুলবে না। আবু হুরায়রা (রাঃ) কাপড় বিছিয়ে দেন এবং পরে বুকে জড়িয়ে নেন। এরপর থেকে তিনি যা শুনেছেন, তা ভুলেননি বলে জানান।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জ্ঞান অর্জনের জন্য সাহচর্য ও সময় দেওয়া বড় বিষয়।
- আবু হুরায়রা (রাঃ)-এর বেশি হাদিস বর্ণনার পেছনে বাস্তব কারণ ছিল।
- নবীজি (صلى الله عليه وسلم)-এর দোয়া ও নির্দেশ সাহাবীদের জীবনে গভীর প্রভাব ফেলেছে।
- হাদিস সংরক্ষণ ছিল সাহাবীদের যত্ন ও আল্লাহর দানের ফল।
