৪৫/৩৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬২৯৯ - নবীজির সুসংবাদ ও বরকতময় পানি
আবূ মূসা আশ‘আরী ও আবূ ‘আমির আশ‘আরী (রাঃ)-এর ফযিলত
নবীজির সুসংবাদ গ্রহণ ও বরকতময় পানির ঘটনা
সহীহ মুসলিম : ৬২৯৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬২৯৯
حَدَّثَنَا أَبُو عَامِرٍ الأَشْعَرِيُّ، وَأَبُو كُرَيْبٍ جَمِيعًا عَنْ أَبِي أُسَامَةَ، قَالَ أَبُو عَامِرٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا بُرَيْدٌ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ نَازِلٌ بِالْجِعْرَانَةِ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ وَمَعَهُ بِلاَلٌ فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلٌ أَعْرَابِيٌّ فَقَالَ أَلاَ تُنْجِزُ لِي يَا مُحَمَّدُ مَا وَعَدْتَنِي فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَبْشِرْ " . فَقَالَ لَهُ الأَعْرَابِيُّ أَكْثَرْتَ عَلَىَّ مِنْ " أَبْشِرْ " . فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى أَبِي مُوسَى وَبِلاَلٍ كَهَيْئَةِ الْغَضْبَانِ فَقَالَ " إِنَّ هَذَا قَدْ رَدَّ الْبُشْرَى فَاقْبَلاَ أَنْتُمَا " . فَقَالاَ قَبِلْنَا يَا رَسُولَ اللَّهِ . ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقَدَحٍ فِيهِ مَاءٌ فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ فِيهِ وَمَجَّ فِيهِ ثُمَّ قَالَ " اشْرَبَا مِنْهُ وَأَفْرِغَا عَلَى وُجُوهِكُمَا وَنُحُورِكُمَا وَأَبْشِرَا " . فَأَخَذَا الْقَدَحَ فَفَعَلاَ مَا أَمَرَهُمَا بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَادَتْهُمَا أُمُّ سَلَمَةَ مِنْ وَرَاءِ السِّتْرِ أَفْضِلاَ لأُمِّكُمَا مِمَّا فِي إِنَائِكُمَا . فَأَفْضَلاَ لَهَا مِنْهُ طَائِفَةً .
আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ্ (ﷺ) এর সেবায় ছিলাম। সে সময় তিনি মাক্কাহ ও মাদীনার মাঝামাঝি জি’রানাহ নামধারী জায়গায় অবস্থান করছিলেন। তাঁর সাথে বিলালও (রাঃ) ছিলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট এক আরব বেদুঈন এলো। সে বলল হে মুহাম্মাদ! আপনি আমাকে যে ওয়া’দা দিয়েছেন তা কি পূরণ করবেন না? তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তুমি সুখবর গ্রহণ করো। তারপর সে তাঁকে (রাসূলুল্লাহ্কে) বলল, আপনি তো অনেকবারই বলেছেন সুখবর গ্রহণ করো।তখন রাসূলুল্লাহ্ (ﷺ) রাগান্বিত হয়ে আবূ মূসা ও বিলালের দিকে দৃষ্টি আকর্ষণ করে বললেন। দেখ এ লোকটি সুখবর প্রত্যাখ্যান করেছে। অতএব তোমরা উভয়ে এগিয়ে এসো। তখন তাঁরা উভয়ে বললেন, হে আল্লাহ রাসূল (ﷺ)! আমরা এগিয়ে এসেছি, আপনার সুখবর গ্রহণ করেছি। তারপর রাসূলুল্লাহ্ (ﷺ) একটি পানি ভর্তি পাত্র আনালেন। তিনি তাঁর দু হাত ও মুখমন্ডল ধুইলেন এবং তাতে কুলি করলেন। তারপর তিনি বললেন, তোমরা দুজনে এ থেকে পানি পান করো এবং তোমাদের মুখমন্ডলে ও বুকে জড়িয়ে দাও। আর তোমরা দুজনে সুখবর কবূল করো। তাঁরা উভয়ে পেয়ালাটি গ্রহণ করলেন এবং রাসূলুল্লাহ্ (ﷺ) এর নির্দেশ মুতাবিক কাজ করলেন।তখন উম্মুল মুমিনীন উম্মু সালামাহ (রাঃ) পর্দার অন্তরাল হতে তাঁদের উভয়কে ডেকে বললেন, তোমাদের মায়ের জন্য তোমাদের পেয়ালায় কিছু পানি রেখে দাও। তারপর তাঁরা অবশিষ্ট পানি হতে তাঁকে অল্প পরিমাণ দিলেন।
ই.ফা.৬১৮০, ই.সে. ৬২২৪
সহীহ মুসলিম হাদিস ৬২৯৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু মূসা (রাঃ) জানান, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জি‘ইরানাহ এলাকায় ছিলেন। এক বেদুইন এসে তার প্রতিশ্রুত বিষয়ের কথা বলে। নবীজি (صلى الله عليه وسلم) তাকে বলেন, সুসংবাদ গ্রহণ করো। কিন্তু সে বিরক্তির মতো করে বলে, আপনি তো অনেকবার সুসংবাদ বলেছেন। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আবু মূসা ও বিলাল (রাঃ)-এর দিকে তাকিয়ে বলেন, সে সুসংবাদ ফিরিয়ে দিয়েছে, তোমরা গ্রহণ করো। তাঁরা গ্রহণ করেন। এরপর নবীজি (صلى الله عليه وسلم) পানিভর্তি পাত্রে হাত-মুখ ধুয়ে কুলি করেন এবং তাঁদের পান করতে ও মুখ-বুকে দিতে বলেন। উম্মু সালামা (রাঃ)ও সেই পানি থেকে অংশ চান। হাদিসটি সুসংবাদ গ্রহণ, নবীজির বরকত ও সাহাবীদের আদব শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজি (صلى الله عليه وسلم)-এর দেওয়া সুসংবাদ সম্মানের সঙ্গে গ্রহণ করা উচিত।
- সাহাবীরা নবীজি (صلى الله عليه وسلم)-এর নির্দেশ আনন্দের সঙ্গে পালন করতেন।
- উম্মু সালামা (রাঃ)-এর কথায় নবীজির বরকতের প্রতি আকাঙ্ক্ষা বোঝা যায়।
- অভিযোগের সময়ও ভালো কথা গ্রহণের মানসিকতা দরকার।
