৪৫/৪১. অধ্যায়ঃ

জা’ফার ইবনু আবু তালিব, আসমা বিনতু ‘উমায়স ও তাদের নৌ সফর-সঙ্গীদের ফাজীলাত

সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৩০৪

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الأَشْعَرِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِي بُرَيْدٌ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ بَلَغَنَا مَخْرَجُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ بِالْيَمَنِ فَخَرَجْنَا مُهَاجِرِينَ إِلَيْهِ أَنَا وَأَخَوَانِ لِي أَنَا أَصْغَرُهُمَا أَحَدُهُمَا أَبُو بُرْدَةَ وَالآخَرُ أَبُو رُهْمٍ - إِمَّا قَالَ بِضْعًا وَإِمَّا قَالَ ثَلاَثَةً وَخَمْسِينَ أَوِ اثْنَيْنِ وَخَمْسِينَ رَجُلاً مِنْ قَوْمِي - قَالَ فَرَكِبْنَا سَفِينَةً فَأَلْقَتْنَا سَفِينَتُنَا إِلَى النَّجَاشِيِّ بِالْحَبَشَةِ فَوَافَقْنَا جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ وَأَصْحَابَهُ عِنْدَهُ فَقَالَ جَعْفَرٌ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَنَا هَا هُنَا وَأَمَرَنَا بِالإِقَامَةِ فَأَقِيمُوا مَعَنَا ‏.‏ فَأَقَمْنَا مَعَهُ حَتَّى قَدِمْنَا جَمِيعًا - قَالَ - فَوَافَقْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ افْتَتَحَ خَيْبَرَ فَأَسْهَمَ لَنَا - أَوْ قَالَ أَعْطَانَا مِنْهَا - وَمَا قَسَمَ لأَحَدٍ غَابَ عَنْ فَتْحِ خَيْبَرَ مِنْهَا شَيْئًا إِلاَّ لِمَنْ شَهِدَ مَعَهُ إِلاَّ لأَصْحَابِ سَفِينَتِنَا مَعَ جَعْفَرٍ وَأَصْحَابِهِ قَسَمَ لَهُمْ مَعَهُمْ - قَالَ - فَكَانَ نَاسٌ مِنَ النَّاسِ يَقُولُونَ لَنَا - يَعْنِي لأَهْلِ السَّفِينَةِ - نَحْنُ سَبَقْنَاكُمْ بِالْهِجْرَةِ ‏.‏

আবূ মূসা আশ’আরী (রাঃ) হতে বর্ণিতঃ

যখন আমাদের নিকট রাসূলুল্লাহ (ﷺ)-এর হিজরতের সংবাদ পৌঁছল তখন আমরা ইয়ামানে ছিলাম। তারপর আমি ও আমার দুই ভাই তাঁর নিকট মিলিত হওয়ার জন্য হিজরত করলাম। আমি ছিলাম তাদের ছোট। তাদের মধ্যে একজনের নাম ছিল আবু বুরদা (রাঃ), অন্যজন ছিলেন আবু রুহম (রাঃ)। তিনি হয়তো বলেছেন, তখন পঞ্চাশ জনের কিছু বেশি, নয়তো বলেছেন তিপ্পান্ন জন অথবা বাহান্ন জন ব্যক্তি ছিল আমাদের সম্প্রদায়ে। আমরা একটি নৌকায় আরোহিত হলাম। নৌকাটি আমাদের নিয়ে আবিসিনিয়ার সন্নিকটে উপস্থিত হল, যেখানে বাদশাহ ছিলেন নাজাশী। তখন আমরা তার কাছে জাফর ইবনু আবু তালিব (রাঃ) ও তার সাথীদের দেখা পেলাম। এরপর জাফর (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এখানে পাঠিয়েছেন এবং অবস্থান করার আদেশ দিয়েছেন। অতএব আপনারা আমাদের সাথে অবস্থান করুন।আমরা তার সাথে থাকতে লাগলাম, পরিশেষে আমরা সকলে একসাথে মদীনা প্রত্যাবর্তন করলাম। তারপর খাইবার বিজয়ের সময় আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে একত্রিত হলাম। তিনি আমাদেরও গনীমতের সম্পদের অংশ দিলেন কিংবা তিনি বলেছেন, তিনি তা হতে আমাদেরও প্রদান করেছেন। তিনি তার সাথে যারা যুদ্ধের মাঠে সমবেত হয়েছিল তাদের ছাড়া কাউকে গনীমতের অংশ দান করেননি। তবে জাফর ও তার সাথীদের সাথে আমাদের নৌকায় আরোহী সাথীদেরও তাদের সাথে অংশ প্রদান করেছিলেন। রাবী বলেন, লোকদের মধ্যে কেউ কেউ আমাদের, অর্থাৎ—নৌকা আরোহীদের বলে বেড়াত যে, আমরা তোমাদের অগ্রে হিজরতকারী।

ইসলামী ফাউন্ডেশনঃ ৬১৮৫, ইসলামীক সেন্টারঃ ৬২২৯

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন