৪৫/৪৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৩২১ - প্রত্যেক আনসারী গৃহে কল্যাণ

আনসারগণের উত্তম গৃহসমূহ।

প্রত্যেক আনসারী গৃহে কল্যাণের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৩২১

وَحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ حَدَّثَنَا يَعْقُوبُ، - وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ - حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ قَالَ أَبُو سَلَمَةَ وَعُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ سَمِعَا أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي مَجْلِسٍ عَظِيمٍ مِنَ الْمُسْلِمِينَ ‏"‏ أُحَدِّثُكُمْ بِخَيْرِ دُورِ الأَنْصَارِ ‏"‏ ‏.‏ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ بَنُو عَبْدِ الأَشْهَلِ ‏"‏ ‏.‏ قَالُوا ثُمَّ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ ثُمَّ بَنُو النَّجَّارِ ‏"‏ ‏.‏ قَالُوا ثُمَّ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ ثُمَّ بَنُو الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ ‏"‏ ‏.‏ قَالُوا ثُمَّ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ ثُمَّ بَنُو سَاعِدَةَ ‏"‏ ‏.‏ قَالُوا ثُمَّ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ ثُمَّ فِي كُلِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ ‏"‏ ‏.‏ فَقَامَ سَعْدُ بْنُ عُبَادَةَ مُغْضَبًا فَقَالَ أَنَحْنُ آخِرُ الأَرْبَعِ حِينَ سَمَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم دَارَهُمْ فَأَرَادَ كَلاَمَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ رِجَالٌ مِنْ قَوْمِهِ اجْلِسْ أَلاَ تَرْضَى أَنْ سَمَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم دَارَكُمْ فِي الأَرْبَعِ الدُّورِ الَّتِي سَمَّى فَمَنْ تَرَكَ فَلَمْ يُسَمِّ أَكْثَرُ مِمَّنْ سَمَّى ‏.‏ فَانْتَهَى سَعْدُ بْنُ عُبَادَةَ عَنْ كَلاَمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আবূ হুরায়রা (রাঃ) কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) মুসলিমদের এক বিরাট সমাবেশে বলেছেন আমি কি লোকেদেরকে আনসারদের সর্বাপেক্ষা ভাল গৃহ সম্বন্ধে উল্লেখ করব? তখন তাঁরা বললেন জ্বি হ্যাঁ, হে আল্লাহর রাসূল (ﷺ)! রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন বানূ আব্দুল আশহাল। তাঁরা বললেন তারপর কারা? হে আল্লাহর রাসূল (ﷺ) তিনি বললেন তারপর বানূ নাজ্জার। তাঁরা বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ) তারপর কারা? তিনি বললেন, এরপর বানূ হারিস ইবনু খাযরাজ। তাঁরা বললেন এরপর কারা হে আল্লাহর রাসূল (ﷺ) তিনি বললেন, বানূ সা’ইদাহ।তাঁরা বললেন, তারপর কারা? তখন তিনি বললেন, প্রত্যেক আনসারীর গৃহে কল্যাণ বিরাজ করছে তখন সা’দ ইবনু উবাদাহ (রাঃ) রাগতস্বরে উঠে দাঁড়িয়ে বললেন, আমরা কি চারের মাঝে সর্বশেষ? যখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাদের নামোল্লেখ করলেন তখন তিনি তাঁর কথার বিরুদ্ধাচরণ করার আকাঙ্ক্ষা করছিলেন।তখন তাঁর সম্প্রদায়ের কতক ব্যক্তি তাঁকে বলল, আপনি বসে পড়ুন। আপনি কি এতে খুশী নন যে রাসূলুল্লাহ্ (ﷺ) যে চারটি সম্প্রদায়ের কথা বলেছেন তন্মধ্যে আপনার সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করেছেন? যাদের কথা তিনি উল্লেখ করেছেন তাদের চাইতে যাদের কথা তিনি বর্ণনা করেননি তাদের সংখ্যাই তো বেশি। তখন সা’দ ইবনু উবাদাহ (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) এর কথার প্রত্যুত্তর করা হতে বিরত থাকলেন।

ই.ফা.৬১৯৯, ই.সে.৬২৪৫

সহীহ মুসলিম হাদিস ৬৩২১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মুসলিমদের বড় সমাবেশে আনসারদের ভালো গৃহসমূহের কথা বলেন। তিনি বানু আবদুল আশহাল, তারপর বানু নাজ্জার, তারপর বানু হারিস ইবনু খাযরাজ, তারপর বানু সাঈদার কথা উল্লেখ করেন। এরপর তিনি বলেন, প্রত্যেক আনসারীর গৃহে কল্যাণ আছে। সা’দ ইবনু উবাদা (রাঃ) প্রথমে রাগ অনুভব করেন যে তাঁর কাওম চারটির মধ্যে শেষ হলো। কিন্তু তাঁর কাওমের লোকেরা তাঁকে বোঝায়, চারটি নামের মধ্যে থাকা নিজেই সম্মান; যাদের নাম হয়নি, তারা তো আরও বেশি। তখন তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথার জবাব দেওয়া থেকে বিরত থাকেন। এই হাদিসে আনসারদের গৃহে কল্যাণ, মর্যাদা বোঝা এবং উত্তেজনার সময় থেমে যাওয়ার শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নাম উল্লেখ করা নিজেই সম্মানের বিষয় হতে পারে।
  • প্রত্যেক আনসারী গৃহে কল্যাণ আছে—এটি হাদিসের স্পষ্ট কথা।
  • রাগের মুহূর্তে ভালো পরামর্শ শুনে থেমে যাওয়া প্রশংসনীয়।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথার সামনে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন