৪৫/৪৭. অধ্যায়ঃ
গিফার, আসলাম, জুহাইনাহ, আশজা, মুযাইনাহ, তামীম, দাওস ও তাইয়ী গোত্রের ফযিলত
সহিহ মুসলিম : ৬৩৩৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৩৩৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قُرَيْشٌ وَالأَنْصَارُ وَمُزَيْنَةُ وَجُهَيْنَةُ وَأَسْلَمُ وَغِفَارُ وَأَشْجَعُ مَوَالِيَّ لَيْسَ لَهُمْ مَوْلًى دُونَ اللَّهِ وَرَسُولِهِ " .
আবূ হুরাইরাহ (রা) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কুরাইশ, আনসার, মুযায়না, জুহাইনা, আসলম, গিফার, আশজাআ - এরা আমার বন্ধু মানুষ। আর আল্লাহ ও তাঁর রাসূল ছাড়া তাদের কোন অভিভাবক ও পৃষ্ঠপোষক নেই।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬২১০, ইসলামীক সেন্টারঃ ৬২৫৭
