৪৫/৪৭. অধ্যায়ঃ
গিফার, আসলাম, জুহাইনাহ, আশজা, মুযাইনাহ, তামীম, দাওস ও তাইয়ী গোত্রের ফযিলত
সহিহ মুসলিম : ৬৩৩২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৩৩২
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَزِيدُ، - وَهُوَ ابْنُ هَارُونَ - أَخْبَرَنَا أَبُو مَالِكٍ، الأَشْجَعِيُّ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الأَنْصَارُ وَمُزَيْنَةُ وَجُهَيْنَةُ وَغِفَارُ وَأَشْجَعُ وَمَنْ كَانَ مِنْ بَنِي عَبْدِ اللَّهِ مَوَالِيَّ دُونَ النَّاسِ وَاللَّهُ وَرَسُولُهُ مَوْلاَهُمْ " .
আবূ আইয়ূব (রা) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আনসার, মুযাইনাহ, জুহাইনাহ, গিফার, আশজা‘ এবং বানু আবদুল্লাহ আমার বন্ধুমানুষ, অন্যরা নয়। আর আল্লাহ ও তাঁর রাসূল এদের অভিভাবক ও পৃষ্ঠপোষক।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬২০৯, ইসলামীক সেন্টারঃ ৬২৫৬
