৪৫/৫২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৩৬৯ - আমানত ও সত্য সাক্ষ্যের শিক্ষা

সহাবাহ, তাবিঈ ও তাবি তাব‘ঈগণের ফাযীলত

আমানতদারি ও সত্য সাক্ষ্যের নববী সতর্কতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৩৬৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ جَمِيعًا عَنْ غُنْدَرٍ، قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ أَبَا جَمْرَةَ، حَدَّثَنِي زَهْدَمُ بْنُ، مُضَرِّبٍ سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ، يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِنَّ خَيْرَكُمْ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ‏"‏ ‏.‏ قَالَ عِمْرَانُ فَلاَ أَدْرِي أَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ قَرْنِهِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثَةً ‏"‏ ثُمَّ يَكُونُ بَعْدَهُمْ قَوْمٌ يَشْهَدُونَ وَلاَ يُسْتَشْهَدُونَ وَيَخُونُونَ وَلاَ يُتَّمَنُونَ وَيَنْذُرُونَ وَلاَ يُوفُونَ وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ ‏"‏ ‏.‏

‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের মাঝে সর্বোত্তম আমার যুগের লোকেরা। তারপর তাদের সন্নিকটবর্তী যুগ। তারপর তাদের সন্নিকটবর্তী যুগ। ইরান (রাঃ) বলেন আমি স্মরণে নেই যে রসূলুল্লাহ্ (ﷺ) কি তাঁর যুগের পর দুযুগের নাকি তিন যুগের কথা বলে বর্ণনা করেছেন। তারপর তাদের পরবর্তীতে এমন এক জাতির উদ্ভব হবে যারা সাক্ষ্য প্রদান করবে অথচ তাদের নিকট সাক্ষ্য তলব করা হবে না। আর তারা খিয়ানত করতে থাকবে আমানতদারী রক্ষা করবে না। তারা মানত করবে কিন্তু তা পূরণ করবে না। আর তাদের দেহে মোটা-সোটা হওয়া প্রকাশ পাবে।

ই.ফা. ৬২৪৫, ই.স ৬২৯৩

সহীহ মুসলিম হাদিস ৬৩৬৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রথমে বলেছেন, তোমাদের মাঝে সর্বোত্তম হলো তাঁর যুগের লোকেরা। এরপর তাঁদের নিকটবর্তী যুগ, তারপর তাঁদের নিকটবর্তী যুগ। রাবী ইমরান (রাঃ) স্মরণে নিশ্চিত ছিলেন না, নবীজি (صلى الله عليه وسلم) তাঁর যুগের পর দুই যুগ নাকি তিন যুগ বলেছেন। এরপর হাদিসে এক গুরুতর সতর্কতা এসেছে। পরবর্তী সময়ে এমন জাতির কথা বলা হয়েছে, যারা সাক্ষ্য দেবে অথচ তাদের কাছে সাক্ষ্য চাওয়া হবে না, তারা খিয়ানত করবে, আমানত রক্ষা করবে না, মানত করবে কিন্তু পূরণ করবে না এবং তাদের দেহে মোটা-সোটা ভাব প্রকাশ পাবে। এখানে আমানতদারি, সত্য সাক্ষ্য, মানত পূরণ এবং চরিত্রের সততা একসাথে শেখানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবী ও নিকটবর্তী যুগের মানুষদের বিশেষ মর্যাদা রয়েছে।
  • আমানত রক্ষা করা ঈমানি চরিত্রের বড় অংশ।
  • মানত করলে তা পূরণের ব্যাপারে অবহেলা করা উচিত নয়।
  • সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সত্য ও প্রয়োজন—দুই দিকেই সতর্কতা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন