৪৫/৫২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৩৭০ - মানত ও আমানতের সতর্কতা

সহাবাহ, তাবিঈ ও তাবি তাব‘ঈগণের ফাযীলত

মানত পূরণ ও আমানত রক্ষার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৩৭০

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ، الْعَبْدِيُّ حَدَّثَنَا بَهْزٌ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا شَبَابَةُ، كُلُّهُمْ عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ وَفِي حَدِيثِهِمْ قَالَ لاَ أَدْرِي أَذَكَرَ بَعْدَ قَرْنِهِ قَرْنَيْنِ أَوْ ثَلاَثَةً ‏.‏ وَفِي حَدِيثِ شَبَابَةَ قَالَ سَمِعْتُ زَهْدَمَ بْنَ مُضَرِّبٍ وَجَاءَنِي فِي حَاجَةٍ عَلَى فَرَسٍ فَحَدَّثَنِي أَنَّهُ سَمِعَ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ ‏.‏ وَفِي حَدِيثِ يَحْيَى وَشَبَابَةَ ‏"‏ يَنْذُرُونَ وَلاَ يَفُونَ ‏"‏ ‏.‏ وَفِي حَدِيثِ بَهْزٍ ‏"‏ يُوفُونَ ‏"‏ ‏.‏ كَمَا قَالَ ابْنُ جَعْفَرٍ ‏.‏

‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ

অবিকল বর্ণিত। আর তাদের অর্থ্যাৎ ইয়াহিয়া ইবনু সা’ঈদ, বাহয ও শাবাবাহ বর্ণিত হাদীসে তিনি বলেছেন, আমি স্মরণে নেই যে তিনি কি তাঁর যুগের পর দুযুগ কিংবা তিন যুগের কথা বর্ননা করেছেন কিনা। শাববাহ বর্ণিত হাদীসে তিনি বলেছেন, আমি যাহদাম ইবনু মুদরাব হতে শুনেছি। তিনি আমার নিকট ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে এক বিশেষ দরকারে এসেছিলেন। তারপর তিনি আমাকে হাদীস শুনান যে তিনি ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে শুনেছেন। আর ইয়াহিয়া ও বাহয বর্ণিত হাদীসে বর্ননা রয়েছে – “ তারা মানৎ করবে কিন্তু তা পূরণ করবে না”। আর বাহয বর্ণিত হাদীসে ইবনু জা’ফার এর বর্ননানুযায়ী শব্দটার বর্ননা রয়েছে। (শাব্দিক পার্থক্য থাকলেও হাদীসের মূল কথা একই)

ই.ফা. ৬২৪৬, ই.স ৬২৯৪

সহীহ মুসলিম হাদিস ৬৩৭০-এর সারসংক্ষেপ

এই বর্ণনাটি আগের হাদিসের একই মূল বক্তব্যকে আরও কিছু সানাদ ও শব্দের পার্থক্যসহ তুলে ধরে। এখানে বলা হয়েছে, রাবীগণ নবীজি (صلى الله عليه وسلم)-এর যুগের পর দুই যুগ নাকি তিন যুগের কথা বলেছেন—এ বিষয়ে স্মরণগত সতর্কতা উল্লেখ করেছেন। মূল বার্তাটি হলো, সর্বোত্তম যুগের পর এমন লোক আসবে যারা সাক্ষ্য দেবে অথচ তাদের কাছে সাক্ষ্য চাওয়া হবে না, তারা খিয়ানত করবে, আমানত রক্ষা করবে না এবং মানত করবে কিন্তু তা পূরণ করবে না। কিছু বর্ণনায় শব্দের সামান্য পার্থক্য আছে, তবে হাদিসের শিক্ষা একই: সত্যবাদিতা, আমানতদারি এবং অঙ্গীকার রক্ষা মানুষের চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাদিসের শব্দ বর্ণনায় রাবীগণ সতর্কতা অবলম্বন করেছেন।
  • অঙ্গীকার ও মানত পূরণ করা দায়িত্বের বিষয়।
  • খিয়ানত ও আমানত নষ্ট করা নিন্দনীয় চরিত্র।
  • সাক্ষ্য দেওয়ার আগে সত্যতা ও প্রয়োজন বুঝে সতর্ক থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন