৪৬/১৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৪৭৮ - সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার
ভাইকে সাহায্য করা যালিম হোক কিংবা মাযলুম
সহীহ মুসলিম : ৬৪৭৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৪৭৮
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا وَقَالَ الآخَرَانِ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كَسَعَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ رَجُلاً مِنَ الأَنْصَارِ فَأَتَى النَّبِيَّ ﷺ فَسَأَلَهُ الْقَوَدَ فَقَالَ النَّبِيُّ ﷺ " دَعُوهَا فَإِنَّهَا مُنْتِنَةٌ " .قَالَ ابْنُ مَنْصُورٍ فِي رِوَايَتِهِ عَمْرٌو قَالَ سَمِعْتُ جَابِرًا.
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একজন মুহাজির একজন আনসারীকে পশ্চাতে আঘাত করেছিল। এরপর সে নবী (ﷺ) এর নিকট এলো এবং তাঁর কাছে প্রতিশোধ চাইল। তখন নবী (ﷺ) বললেন, এটা বাদ দাও। কেননা এ-তো নোংরা কাজ। ইবনু মানসূর (রহঃ) ‘আম্র বর্ণিত হাদীসে বলেছেন যে, তিনি জাবির (রাঃ)-কে বলতে শুনেছেন।
ই.ফা. ৬৩৪৮, ই. সে. ৬৩৯৮
