৪৯/৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৭১৯ - শেষ মুহূর্তে আল্লাহর সাক্ষাতের অর্থ
যারা আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন আল্লাহ তাদের সাক্ষাৎ ভালোবাসেন আর যারা আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন না আল্লাহও তাদের সাক্ষাৎ ভালোবাসেন না
শেষ মুহূর্তে আল্লাহর সাক্ষাৎ: ভুল বুঝবেন না
সহীহ মুসলিম : ৬৭১৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৭১৯
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو الأَشْعَثِيُّ، أَخْبَرَنَا عَبْثَرٌ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَامِرٍ، عَنْ شُرَيْحِ، بْنِ هَانِئٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ».قَالَ فَأَتَيْتُ عَائِشَةَ فَقُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَذْكُرُ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ حَدِيثًا إِنْ كَانَ كَذَلِكَ فَقَدْ هَلَكْنَا . فَقَالَتْ إِنَّ الْهَالِكَ مَنْ هَلَكَ بِقَوْلِ رَسُولِ اللَّهِ ﷺ وَمَا ذَاكَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ». وَلَيْسَ مِنَّا أَحَدٌ إِلاَّ وَهُوَ يَكْرَهُ الْمَوْتَ .فَقَالَتْ قَدْ قَالَهُ رَسُولُ اللَّهِ ﷺ وَلَيْسَ بِالَّذِي تَذْهَبُ إِلَيْهِ وَلَكِنْ إِذَا شَخَصَ الْبَصَرُ وَحَشْرَجَ الصَّدْرُ وَاقْشَعَرَّ الْجِلْدُ وَتَشَنَّجَتِ الأَصَابِعُ فَعِنْدَ ذَلِكَ مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসেন আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসেন। আর যে লোক আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসেন না আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন না। তিনি (শুরায়াহ্) বলেন, অতঃপর আমি ‘আয়িশা (রাঃ)-এর নিকট আসলাম এবং বললাম, হে মু’মিনদের জননী! আমি আবূ হুরায়রা (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ) হতে একটি হাদীস বর্ণনা করতে শুনেছি। যদি বিষয়টি এমন হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।তখন তিনি [‘আয়িশা (রাঃ)] বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা অনুযায়ী যে লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে প্রকৃতভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি কী? তিনি (রাবী) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে না আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন না আর আমাদের মধ্যে এমন কেউ নেই, যে মৃত্যুকে অপছন্দ করে না।তখন তিনি [‘আয়িশা (রাঃ)] বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এ কথাই বলেছেন। তবে তুমি যা বুঝেছ বিষয়টি ঠিক তা নয়। মূলত যখন অপলক দৃষ্টিতে তাকাবে, শ্বাস বুকে থমকে যাবে, শরীরের পশম খাড়া হয়ে যাবে এবং আঙ্গুলগুলো খিচে যাবে ঐ সময় যে লোক আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন এবং সে সময় যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করবে না আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করবেন না।
ই.ফা. ৬৫৮২, ই.সে. ৬৬৩৫
সহীহ মুসলিম হাদিস ৬৭১৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে একটি ভুল বোঝাবুঝি কীভাবে দূর হলো তা দেখা যায়। শুরাইহ (রহঃ) আবু হুরায়রা (রাঃ)-এর বর্ণনা শুনে চিন্তিত হন, কারণ মানুষের মধ্যে মৃত্যু অপছন্দ করে না এমন কেউ নেই। তিনি আয়িশা (রাঃ)-এর কাছে গেলে তিনি বলেন, তুমি যেভাবে বুঝেছ বিষয়টি তা নয়। এরপর তিনি শেষ মুহূর্তের কিছু লক্ষণের কথা বলেন—দৃষ্টি স্থির হয়ে যাওয়া, শ্বাস বুকে আটকে যাওয়া, শরীরের পশম খাড়া হওয়া, আঙুল খিঁচে যাওয়া। সেই সময় যে আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে, আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন; আর যে অপছন্দ করে, আল্লাহও অপছন্দ করেন। এতে বোঝা যায়, হাদিসটি সাধারণ মৃত্যু-ভয় নিয়ে নয়। বরং মৃত্যুর কাছাকাছি শেষ অবস্থায় আল্লাহর সাক্ষাতের প্রতি অন্তরের প্রতিক্রিয়া নিয়ে। তাই হাদিস বোঝার আগে জিজ্ঞেস করা ও পরিষ্কার করা খুব জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হাদিস শুনে ভুল বুঝলে জ্ঞানী ব্যক্তির কাছে জিজ্ঞেস করা দরকার।
- সাধারণ মৃত্যু-ভয়কে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ বলা হয়নি।
- শেষ অবস্থার লক্ষণ উল্লেখ করে বিষয়টি বোঝানো হয়েছে।
- আল্লাহর সাক্ষাৎ ভালোবাসা অন্তরের গভীর ঈমানি অবস্থার সঙ্গে যুক্ত।
