৪৯/১০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৭৪১ - রবের প্রশংসা ও নিজের জন্য দোয়া

তাহলীল (‘লা- ইলা-হা ইল্লাল্লা-হ’ বলা), তাসবীহ্ (‘সুবহা-নাল্লা-হ’ বলা) ও দু‘আর ফাযীলাত

রবের প্রশংসা ও নিজের জন্য সহজ দোয়া

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৭৪১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَابْنُ، نُمَيْرٍ عَنْ مُوسَى الْجُهَنِيِّ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُوسَى الْجُهَنِيُّ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ عَلِّمْنِي كَلاَمًا أَقُولُهُ قَالَ «قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ " . قَالَ فَهَؤُلاَءِ لِرَبِّي فَمَا لِي قَالَ «قُلِ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي» . قَالَ مُوسَى أَمَّا عَافِنِي فَأَنَا أَتَوَهَّمُ وَمَا أَدْرِي .وَلَمْ يَذْكُرِ ابْنُ أَبِي شَيْبَةَ فِي حَدِيثِهِ قَوْلَ مُوسَى .

মুস‘আব ইবনু সা‘দ (রহঃ) তাঁর পিতা হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জনৈক গ্রাম্য লোক এসে বলল, আমাকে একটি কালাম শিক্ষা দিন, যা আমি নিয়মিত পাঠ করব। তিনি বললেন, তুমি বলো- “লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহ্দাহু লা- শারীকা লাহু আল্ল-হু আকবার কাবীরা ওয়াল হামদু লিল্লা-হি কাসীরা সুবহানাল্ল-হি রাব্বিল ‘আ-লামীনা লা- হাওলা ওয়ালা- কুও্ওয়াতা ইল্লা- বিল্লা-হিল ‘আযীযিল হাকীম”। অর্থাৎ- “আল্লাহ ভিন্ন কোন মাবুদ নেই, তিনি অদ্বিতীয়, তাঁর কোন অংশীদার নেই, আল্লাহ মহান, সবচেয়ে মহান, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা এবং আমি আল্লাহ রব্বুল ‘আলামীনের পবিত্রতা ঘোষণা করছি। পরাক্রমশালী বিজ্ঞানময় আল্লাহর সাহায্য ছাড়া ভাল কাজ করার এবং খারাপ কাজ হতে বিরত থাকার সাধ্য কারো নেই।”সে বলল, এসব তো আমার রবের জন্য। আমার জন্যে কি? তিনি বললেন, বলো, হে আল্লাহ! আপনি আমাকে মাফ করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথ দেখিয়ে দিন এবং আমাকে জীবিকা দান করুন। মূসা (রহঃ) বলেন, (আমার মনে হয়) তিনি وَعَافِنِي (‘আ-ফিনী) “আমাকে মাফ করুন” কথাটি বলেছেন। তবে আমি তাতে সংশয় আছি এবং আমি জানি না। আর ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) তাঁর হাদীসে মূসার উক্তি বর্ণনা করেননি।

ই.ফা. ৬৬০৩, ই.সে. ৬৬৫৬

সহীহ মুসলিম হাদিস ৬৭৪১-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক গ্রাম্য লোক রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে এমন একটি কালাম শেখাতে বলেন, যা সে নিয়মিত পড়বে। নবী صلى الله عليه وسلم তাকে প্রথমে আল্লাহর একত্ব, বড়ত্ব, প্রশংসা, পবিত্রতা এবং “লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ” বলতে শেখান। এতে বান্দা স্বীকার করে, ভালো কাজ করার শক্তি এবং খারাপ থেকে বাঁচার ক্ষমতা আল্লাহর সাহায্য ছাড়া নেই। লোকটি বুঝে বলে, এগুলো তো আমার রবের জন্য; আমার জন্য কী? তখন নবী صلى الله عليه وسلم তাকে নিজের জন্য দোয়া শেখান: “হে আল্লাহ, আমাকে মাফ করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথ দেখান এবং আমাকে জীবিকা দিন।” বর্ণনায় “আফিনি” শব্দটি নিয়ে রাবীর সংশয়ও উল্লেখ আছে। তাই হাদিসটি আল্লাহর প্রশংসা ও নিজের প্রয়োজন চাওয়ার সুন্দর আদব শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দোয়ার আগে আল্লাহর একত্ব, প্রশংসা ও পবিত্রতা বলা সুন্দর শিক্ষা।
  • বান্দার শক্তি ও সামর্থ্য আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল।
  • নিজের জন্য ক্ষমা, রহমত, হিদায়াত ও রিজিক চাওয়া যায়।
  • রাবীগণ শব্দ নিয়ে সংশয় থাকলে তা স্পষ্ট করে বলেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন