৪৯/১০. অধ্যায়ঃ
তাহলীল (‘লা- ইলা-হা ইল্লাল্লা-হ’ বলা), তাসবীহ্ (‘সুবহা-নাল্লা-হ’ বলা) ও দু‘আর ফাযীলাত
সহিহ মুসলিম : ৬৭৪২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৭৪২
حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، - يَعْنِي ابْنَ زِيَادٍ - حَدَّثَنَا أَبُو مَالِكٍ الأَشْجَعِيُّ عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَلِّمُ مَنْ أَسْلَمَ يَقُولُ " اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي " .
আবূ মালিক আল আশজা‘ঈ (রহঃ) তাঁর পিতার সানাদ হতে বর্ণিতঃ
কোন লোক ইসলাম কবূল করলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে এ দোয়া বলতে শিখিয়ে দিতেন, “আল্লা-হুম্মাগ ফিরলী ওয়ারহামনী ওয়াহ্দিনী ওয়ারযুকনী”। অর্থাৎ- হে আল্লাহ! আপনি আমাকে মাফ করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথপ্রদর্শন করুন এবং আমাকে জীবিকা দান করুন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৬০৪, ইসলামীক সেন্টারঃ ৬৬৫৭
