৪৯/১৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৭৭৫ - ঘুমের আগে ওজু ও শেষ দোয়া
বিছানা গ্রহণ ও ঘুমানোর সময় যা বলতে হয়
ঘুমের আগে ওজু করে ডান কাতে শোয়ার দোয়া
সহীহ মুসলিম : ৬৭৭৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৭৭৫
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، - وَاللَّفْظُ لِعُثْمَانَ - قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ، عُثْمَانُ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، حَدَّثَنِي الْبَرَاءُ بْنُ عَازِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " إِذَا أَخَذْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاَةِ ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الأَيْمَنِ ثُمَّ قُلِ اللَّهُمَّ إِنِّي أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ وَاجْعَلْهُنَّ مِنْ آخِرِ كَلاَمِكَ فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ مُتَّ وَأَنْتَ عَلَى الْفِطْرَةِ " . قَالَ فَرَدَّدْتُهُنَّ لأَسْتَذْكِرَهُنَّ فَقُلْتُ آمَنْتُ بِرَسُولِكَ الَّذِي أَرْسَلْتَ قَالَ " قُلْ آمَنْتُ بِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ " .
বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
(তিনি বলেন,) রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তুমি তোমার বিছানা গ্রহণ করবে তখন সালাতের ওজুর মতো তুমি ওজু করে নিবে। এরপর তুমি তোমার ডান কাতে শুয়ে পড়বে। তারপর তুমি বলবে, “হে আল্লাহ! আমি আমার চেহারাকে তোমার প্রতি সমর্পণ করলাম, আমার কাজ-কর্ম তোমার নিকট অর্পণ করলাম। আমি প্রতিদান পাওয়ার প্রত্যাশায় এবং শাস্তির ভয় পূর্বক তোমার নিকট আশ্রয় চাইলাম। তুমি ব্যতীত নেই কোন আশ্রয়স্থল ও নেই কোন মুক্তির স্থান। তুমি যে কিতাব অবতীর্ণ করেছ তার উপর বিশ্বাস আনলাম, তুমি যে নবীকে পাঠিয়েছ তাঁর প্রতি বিশ্বাস আনলাম।” আর এ বাক্যগুলোকে তোমার শেষ কথা বলে গণ্য করে নাও। এরপর যদি তুমি ঐ রাতে মারা যাও তাহলে তুমি ফিতরাতের উপরই মৃত্যুবরণ করলে।বারা (রাঃ) বলেন, আমি এ দোয়াগুলো মনে রাখার জন্যে বার বার পড়তে গিয়ে আমি বললাম, (হে আল্লাহ) আমি আপনার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যাকে আপনি প্রেরণ করেছেন। অর্থাৎ- (‘তোমার নবীর’ স্থানে ‘তোমার রাসূল’ বললাম)। তিনি বললেন, তুমি বলো, আমি বিশ্বাস স্থাপন করেছি তোমার নবীর প্রতি যাকে তুমি প্রেরণ করেছ।
ই.ফা. ৬৬৩৪, ই.সে. ৬৬৮৮
সহীহ মুসলিম হাদিস ৬৭৭৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ঘুমের আগে কয়েকটি আমল শিখিয়েছেন। প্রথমে সালাতের ওজুর মতো ওজু করতে বলা হয়েছে। তারপর ডান কাতে শোয়ার নির্দেশ এসেছে। এরপর একটি দোয়া পড়তে বলা হয়েছে, যেখানে বান্দা নিজের মুখ, কাজ-কর্ম এবং ভরসা আল্লাহর কাছে সঁপে দেয়। দোয়ায় আশা ও ভয়ের কথা আছে, আল্লাহ ছাড়া আশ্রয় ও মুক্তির স্থান নেই—এ কথাও আছে। শেষে আল্লাহর কিতাব এবং প্রেরিত নবীর প্রতি ঈমানের কথা বলা হয়েছে। হাদিসে আরও বলা হয়েছে, এই বাক্যগুলো যেন শেষ কথা হয়। বারা রাঃ শব্দ পরিবর্তন করলে নবী صلى الله عليه وسلم তাকে ঠিক করে দেন। এতে ঘুমের দোয়ার শব্দ সংরক্ষণের গুরুত্বও বোঝা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘুমের আগে সালাতের ওজুর মতো ওজু করা শেখানো হয়েছে।
- ডান কাতে শোয়া ঘুমের আদবের অংশ হিসেবে এসেছে।
- ঘুমের আগে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার দোয়া পড়া উচিত।
- দোয়ার শব্দ ঠিকভাবে শেখা ও বলা গুরুত্বপূর্ণ।
