৪৯/১৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৭৭৮ - বিছানায় যাওয়ার দোয়া ও কল্যাণ

বিছানা গ্রহণ ও ঘুমানোর সময় যা বলতে হয়

বিছানায় যাওয়ার দোয়া ও ভোরের কল্যাণ

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৭৭৮

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ، عَازِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لِرَجُلٍ " يَا فُلاَنُ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ " . بِمِثْلِ حَدِيثِ عَمْرِو بْنِ مُرَّةَ غَيْرَ أَنَّهُ قَالَ " وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ . فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ مُتَّ عَلَى الْفِطْرَةِ وَإِنْ أَصْبَحْتَ أَصَبْتَ خَيْرًا " .

বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) এক লোককে বললেন, ‘হে অমুক! যখন তুমি তোমার বিছানায় আশ্রয় গ্রহণ করবে।’ এরপর ‘আম্‌র ইবনু মুর্রাহ্ বর্ণিত হাদীসের অবিকল বর্ণনা করলেন। কিন্তু পার্থক্য এই যে, তিনি বলেছেন, “ওয়াবি নাবিয়্যিকাল্লাযী আর্সাল্তা” অর্থাৎ- “এবং আপনার সে নবীর উপর বিশ্বাস স্থাপন করেছি, যাকে আপনি প্রেরণ করেছেন।” যদি তুমি সে রাত্রে মৃত্যুবরণ করো তাহলে ফিতরাতের উপরই মৃত্যুবরণ করলে। আর যদি ভোরে উপনীত হও তবে তুমি কল্যাণপ্রাপ্ত হবে।

ই.ফা. ৬৬৩৭, ই.সে. ৬৬৯১

সহীহ মুসলিম হাদিস ৬৭৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এক ব্যক্তিকে বলেন, যখন তুমি তোমার বিছানায় আশ্রয় নেবে, তখন আগের বর্ণিত দোয়ার মতো দোয়া পড়বে। এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ এসেছে—ওয়া বি নাবিয়্যিকাল্লাযী আর্সালতা, অর্থাৎ আপনার সে নবীর প্রতি ঈমান আনলাম, যাকে আপনি প্রেরণ করেছেন। এরপর বলা হয়েছে, যদি সে ঐ রাতে মারা যায়, তাহলে ফিতরাতের উপর মৃত্যুবরণ করবে। আর যদি ভোরে উপনীত হয়, তবে সে কল্যাণপ্রাপ্ত হবে। এই হাদিস ঘুমের আগে দোয়ার সুন্দর রুটিন শেখায়। বিছানায় যাওয়া শুধু বিশ্রাম নয়; মুমিনের জন্য এটি আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার সময়। দোয়ার মধ্যে ঈমান, ভরসা, আশা, ভয় এবং আল্লাহর আশ্রয়—সব একসঙ্গে আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিছানায় যাওয়ার সময় দোয়া পড়ার শিক্ষা এসেছে।
  • নবীর প্রতি ঈমানের বাক্য দোয়ার অংশ হিসেবে উল্লেখ হয়েছে।
  • রাতে মৃত্যু হলে ফিতরাতের কথা এই বর্ণনায় এসেছে।
  • ভোরে উঠলে কল্যাণের কথা বলা হয়েছে, যা দোয়ার মর্যাদা বোঝায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন