৪৯/১৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৭৮২ - ঋণ ও অভাব থেকে মুক্তির দোয়া
বিছানা গ্রহণ ও ঘুমানোর সময় যা বলতে হয়
ঘুমের আগে ঋণ ও অভাব থেকে মুক্তির দোয়া
সহীহ মুসলিম : ৬৭৮২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৭৮২
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، قَالَ كَانَ أَبُو صَالِحٍ يَأْمُرُنَا إِذَا أَرَادَ أَحَدُنَا أَنْ يَنَامَ أَنْ يَضْطَجِعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ ثُمَّ يَقُولُ " اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ وَرَبَّ الأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَىْءٍ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْفُرْقَانِ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَىْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ اللَّهُمَّ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَىْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَىْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَىْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَىْءٌ اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ».وَكَانَ يَرْوِي ذَلِكَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ .
সুহায়ল (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আবূ সালিহ্ আমাদেরকে আদেশ করতেন, যখন আমাদের কেউ ঘুমাতে যায় সে যেন ডান পার্শ্বে কাত হয়ে শয্যাগ্রহণ করে। এরপর যেন বলেন, “আল্ল-হুম্মা রব্বাস্ সামা-ওয়া-তি ওয়া রব্বাল আর্যি ওয়া রব্বাল ‘আর্শিল ‘আযীম, রব্বানা- ওয়া রব্বা কুল্লি শাইয়িন্ ফা-লিকাল্ হাব্বি ওয়ান্ নাওয়া ওয়া মুন্যিলাত্ তাওর-তি ওয়াল ইন্জীলি ওয়াল ফুর্কা-নি আ‘ঊযুবিকা মিন্ শার্রি কুল্লি শাইয়িন্ আন্তা আ-খিযুন্ বিনা-সিয়াতিহি, আল্ল-হুম্মা আন্তাল্ আও্ওয়ালু ফালাইসা কাব্লাকা শাইউন্ ওয়া আন্তাল আ-খিরু ফালাইসা বা‘দাকা শাইউন্ ওয়া আন্তায্ যা-হিরু ফালাইসা ফাওকাকা শাইউন্ ওয়া আন্তাল বা-তিনু ফালাইসা দূনাকা শাইউন্ ইক্যি ‘আন্নাদ্ দাইনা ওয়া আগ্নিনা- মিনাল ফাক্রি” অর্থাৎ- “হে আল্লাহ! আপনি আকাশমণ্ডলী, জামিন ও মহান ‘আর্শের রব। আমাদের রব ও সব কিছুর পালনকর্তা। আপনি শস্য ও বীজের সৃষ্টিকর্তা, আপনি তাওরাত, ইন্জীল ও কোরআনের অবতীর্ণকারী। আমি আপনার নিকট সকল বিষয়ের খারাবী হতে আশ্রয় চাই। আপনিই একমাত্র সব বিষয়ের পরিচর্যাকারী। হে আল্লাহ! আপনিই শুরু, আপনার আগে কোন কিছুর অস্তিত্ব নেই এবং আপনিই শেষ, আপনার পরে কোন কিছু নেই। আপনিই প্রকাশ, আপনার ঊর্ধ্বে কেউ নেই। আপনিই বাতিন, আপনার অগোচরে কিছু নেই। আমাদের ঋণকে আদায় করে দিন এবং অভাব থেকে আমাদেরকে সচ্ছলতা দিন।”তিনি (আবূ সালিহ) নবী (ﷺ) হতে আবূ হুরায়রা (রাঃ)-এর সূত্রেও এ হাদীসটি রিওয়ায়াত করতেন।
ই.ফা. ৬৬৪১, ই.সে. ৬৬৯৪
সহীহ মুসলিম হাদিস ৬৭৮২-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু সালিহ রহঃ ঘুমের আগে ডান পার্শ্বে শুয়ে একটি দোয়া পড়তে আদেশ করতেন এবং তিনি তা আবু হুরায়রা রাঃ থেকে নবী صلى الله عليه وسلم-এর সূত্রে বর্ণনা করতেন। দোয়ায় আল্লাহকে আকাশ, জমিন, মহান আরশ এবং সব কিছুর রব বলা হয়েছে। তিনি শস্য ও বীজের সৃষ্টিকর্তা এবং তাওরাত, ইনজিল ও ফুরকান অবতীর্ণকারী। এরপর সব কিছুর অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে। দোয়ায় আল্লাহকে প্রথম, শেষ, প্রকাশ্য ও গোপন বলা হয়েছে। শেষে ঋণ আদায় করে দেওয়া এবং অভাব থেকে সচ্ছলতা দেওয়ার প্রার্থনা আছে। এই দোয়া ঘুমের আগে আল্লাহর পরিচয়, আশ্রয়, ঋণ ও অভাব—সবকে একসঙ্গে তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘুমের আগে ডান কাতে শুয়ে দোয়া পড়ার শিক্ষা আছে।
- আল্লাহকে সব কিছুর রব হিসেবে স্বীকার করা হয়েছে।
- সব কিছুর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে।
- ঋণ আদায় ও অভাব থেকে সচ্ছলতা চাওয়া দোয়ার অংশ।
