৩/২৪. অধ্যায়ঃ
আগুনে রান্না খাবার খেয়ে ওযূ করার বিধান মানসুখ (রহিত) হওয়া সম্পর্কে
সহিহ মুসলিম : ৬৮০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৮০
حَدَّثَنِي أَحْمَدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَحْتَزُّ مِنْ كَتِفِ شَاةٍ فَأَكَلَ مِنْهَا فَدُعِيَ إِلَى الصَّلاَةِ فَقَامَ وَطَرَحَ السِّكِّينَ وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ . قَالَ ابْنُ شِهَابٍ وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ عَنْ أَبِيهِ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِذَلِكَ .
‘আম্র ইবনু উমাইয়্যাহ আয্ যামরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি একবার রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখলাম তিনি একটি বকরির কাঁধের গোশত (ছুরি দিয়ে) কাটছেন। এরপর তিনি তা খেলেন। ইতিমধ্যে সালাতের জন্য ডাকা হল। তিনি তখন দাঁড়িয়ে গেলেন এবং ছুরিটি ফেলে দিলেন এবং সালাত আদায় করলেন; কিন্তু ওজু করলেন না।ইবনু শিহাব বলেন, আলী ইবনু আবদুল্লাহ ইবনু আব্বাস তাঁর পিতা আবদুল্লাহ ইবনু আব্বাস-এর মাধ্যমে রাসূলুল্লাহ (ﷺ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৮২, ইসলামীক সেন্টারঃ ৬৯৭
