৪৯/১৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৮০০ - সন্ধ্যার দোয়া ও রাতের কল্যাণ
কৃত ‘আমাল ও না করা ‘আমালের খারাবী থেকে আশ্রয় প্রার্থনা করা
সন্ধ্যার দোয়া ও রাতের অনিষ্ট থেকে আশ্রয়
সহীহ মুসলিম : ৬৮০০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৮০০
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سُوَيْدٍ النَّخَعِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا أَمْسَى قَالَ «أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ».قَالَ الْحَسَنُ فَحَدَّثَنِي الزُّبَيْدُ أَنَّهُ حَفِظَ عَنْ إِبْرَاهِيمَ فِي هَذَا «لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ اللَّهُمَّ أَسْأَلُكَ خَيْرَ هَذِهِ اللَّيْلَةِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ».
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, যখন সন্ধ্যা হত তখন রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ “আম্সাইনা- ওয়া আম্সাল্ মুল্কু লিল্লা-হি ওয়াল হাম্দু লিল্লা-হি লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহ্দাহু লা- শারীকা লাহু, অর্থাৎ- “আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি এবং আল্লাহর রাজ্যও, প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, তিনি ছাড়া কোন মা‘বুদ নেই। তিনি একক সত্তা, তাঁর কোন শারীক নেই।”হাসান (রহঃ) বলেন, আমাকে যুবায়দ (রহঃ) হাদীস বর্ণনা করেন যে, তিনি ইব্রাহীম (রহঃ) হতে এ দোয়াটি মুখস্থ করেছেনঃ “লাহুল মুল্কু ওয়ালাহুল হাম্দু ওয়াহুয়া ‘আলা- কুল্লি শাইয়িন কদীর, আল্ল-হুম্মা আসাআলুকা খইরা হা-যিহিল লাইলাতি ওয়া আ‘ঊযুবিকা মিন্ শাররি হা-যিহিল লাইলাতি ওয়া শার্রি মা- বা’দাহা- আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল কাসালি ওয়া সূয়িল কিবারি, আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন ‘আযা-বিন ফিন্না-রি ওয়া ‘আযা-বিন ফিল কবরি।” অর্থাৎ, “রাজত্ব তাঁর মালিকানাধীন, সকল প্রশংসা তাঁরই, তিনিই সকল কিছুর উপর ক্ষমতাবান।হে আল্লাহ! আমি আপনার নিকট এ রাতের কল্যাণ প্রত্যাশা করি এবং আশ্রয় চাই এ রাতের খারাবী হতে এবং এর পরবর্তী রাতের অনিষ্ট থেকেও। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই অলসতা থেকে ও অহংকারের খারাবী থেকে। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই জাহান্নামের শাস্তি থেকে এবং কবরের শাস্তি থেকে।”
ই.ফা. ৬৬৫৯, ই.সে. ৬৭১২
সহীহ মুসলিম হাদিস ৬৮০০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সন্ধ্যা হলে যে দোয়া করতেন তা এসেছে। তিনি বলতেন, আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি এবং রাজত্ব আল্লাহর। সব প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই। এরপর দোয়ায় রাতের কল্যাণ চাওয়া হয়েছে এবং এ রাত ও পরবর্তী রাতের খারাপি থেকে আশ্রয় চাওয়া হয়েছে। অলসতা, বার্ধক্যের খারাপ দিক, জাহান্নামের শাস্তি ও কবরের শাস্তি থেকেও আশ্রয় চাওয়া হয়েছে। সন্ধ্যার দোয়া মুমিনকে দিনের শেষে আল্লাহর রাজত্ব, তাওহীদ, কৃতজ্ঞতা এবং নিরাপত্তার কথা স্মরণ করায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সন্ধ্যায় আল্লাহর রাজত্ব ও প্রশংসা স্বীকার করা নববী আমল।
- রাতের কল্যাণ চাওয়া এবং রাতের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া উচিত।
- অলসতা ও বার্ধক্যের খারাপ দিক থেকে আশ্রয় চাওয়া হয়েছে।
- জাহান্নাম ও কবরের শাস্তি থেকে আশ্রয় চাওয়া দোয়ার অংশ।
