৪৯/১৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৭৯৯ - আত্মশুদ্ধি ও ক্ষতিকর বিষয় থেকে আশ্রয়

কৃত ‘আমাল ও না করা ‘আমালের খারাবী থেকে আশ্রয় প্রার্থনা করা

আত্মশুদ্ধি ও উপকারী ইলমের জন্য দোয়া

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৭৯৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، - وَاللَّفْظُ لاِبْنِ نُمَيْرٍ - قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآَخَرَانِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، وَعَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ،قَالَ لاَ أَقُولُ لَكُمْ إِلاَّ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَقُولُ كَانَ يَقُولُ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا» .

যায়দ ইবনু আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি তোমাদের নিকট তেমনই বলব যেমনটি রাসূলুল্লাহ (ﷺ) বলতেন। তিনি (ﷺ) বলতেনঃ “আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল ‘আজ্‌যি ওয়াল কাসালি ওয়াল জুব্‌নি ওয়াল বুখ্‌লি ওয়াল হারামি ওয়া ‘আযা-বিল কব্‌রি, আল্ল-হুম্মা আ-তি নাফসী তাক্‌ওয়া-হা ওয়াযাক্কিহা-আন্‌তা খইরু মান্‌ যাক্‌কা-হা আন্‌তা ওয়ালী ইউহা- ওয়া মাওলা-হা-, আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন ইলমিন্‌ লা- ইয়ান্‌ফা‘উ ওয়ামিন কালবিন্‌ লা- ইয়াখ্‌শা‘উ ওয়ামিন নাফ্‌সিন লা- তাশ্‌বা‘উ ওয়ামিন দা‘ওয়াতিন লা- ইউসতাজা-বু লাহা-” অর্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার নিকট পানাহ চাই অপরাগতা, অলসতা, ভীরুতা, বখিলতা, বার্ধক্যতা এবং কবরের শাস্তি থেকে।হে আল্লাহ! আপনি আমার অন্তরে পরহেজগারিতা দান করুন এবং একে সংশোধন করে দিন। আপনি একমাত্র সর্বোত্তম সংশোধনকারী এবং আপনিই একমাত্র তার মালিক ও আশ্রয়স্থল। হে আল্লাহ! আমি আপনার নিকট পানাহ চাই এমন ইলম হতে যা কোন উপকারে আসবে না ও এমন অন্তঃকরণ থেকে যা আল্লাহর ভয়ে ভীত হয় না; এমন আত্মা থেকে যা কখনও তৃপ্ত হয় না। আর এমন দোয়া থেকে যা কবুল হয় না।”

ই.ফা. ৬৬৫৮, ই.সে. ৬৭১১

সহীহ মুসলিম হাদিস ৬৭৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর একটি বড় দোয়া এসেছে। তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন অপারগতা, অলসতা, ভীরুতা, বখিলতা, বার্ধক্য এবং কবরের শাস্তি থেকে। এরপর তিনি আত্মার তাকওয়া এবং আত্মশুদ্ধি চাইতেন। তিনি বলতেন, আল্লাহই আত্মাকে সবচেয়ে ভালোভাবে সংশোধন করেন, তিনিই তার মালিক ও আশ্রয়। দোয়ার শেষ অংশে চারটি বিষয় থেকে আশ্রয় চাওয়া হয়েছে—উপকারে আসে না এমন ইলম, আল্লাহর ভয়ে নরম হয় না এমন অন্তর, তৃপ্ত হয় না এমন আত্মা এবং কবুল হয় না এমন দোয়া। এই আত্মশুদ্ধির দোয়া মুমিনকে ভিতর থেকে ঠিক হওয়ার শিক্ষা দেয়। শুধু জানা নয়, উপকারী ইলম ও ভীত অন্তরও দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অলসতা, ভীরুতা ও বখিলতা থেকে আল্লাহর আশ্রয় চাইতে হয়।
  • আত্মার তাকওয়া ও সংশোধন আল্লাহর দান।
  • উপকারহীন ইলম থেকে আশ্রয় চাওয়া নববী শিক্ষা।
  • আল্লাহভীরু অন্তর ও তৃপ্ত আত্মা মুমিনের দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন