৪৯/১৯. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৮০৬ - ভারী তাসবীহ ও সকালের যিকির

দিনের শুরুতে ও ঘুমানোর সময়ের তাসবীহ

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি: ভারী তাসবীহের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৮০৬

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، - وَاللَّفْظُ لاِبْنِ أَبِي عُمَرَ - قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، مَوْلَى آلِ طَلْحَةَ عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ جُوَيْرِيَةَ، أَنَّ النَّبِيَّ ﷺ خَرَجَ مِنْ عِنْدِهَا بُكْرَةً حِينَ صَلَّى الصُّبْحَ وَهِيَ فِي مَسْجِدِهَا ثُمَّ رَجَعَ بَعْدَ أَنْ أَضْحَى وَهِيَ جَالِسَةٌ فَقَالَ " مَا زِلْتِ عَلَى الْحَالِ الَّتِي فَارَقْتُكِ عَلَيْهَا ". قَالَتْ نَعَمْ. قَالَ النَّبِيُّ ﷺ " لَقَدْ قُلْتُ بَعْدَكِ أَرْبَعَ كَلِمَاتٍ ثَلاَثَ مَرَّاتٍ لَوْ وُزِنَتْ بِمَا قُلْتِ مُنْذُ الْيَوْمِ لَوَزَنَتْهُنَّ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ " .

জুওয়াইরিয়াহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) ভোরবেলা ফাজ্‌রের সালাত আদায় করে তাঁর নিকট থেকে বের হলেন। ঐ সময় তিনি সালাতের স্থানে বসেছিলেন। এরপর তিনি চাশ্‌তের পরে ফিরে আসলেন। এমতাবস্থায়ও তিনি উপবিষ্ট ছিলেন। তিনি বললেন, আমি তোমাকে যে অবস্থায় ছেড়ে গিয়েছিলাম তুমি সে অবস্থায়ই আছ। তিনি বললেন, হ্যাঁ।নবী (ﷺ) বলেন, আমি তোমার নিকট হতে রওনার পর চারটি কালিমাহ্‌ তিনবার পড়েছি। আজকে তুমি এ পর্যন্ত যা বলেছ তার সাথে ওযন করা হলে এ কালিমাহ্‌ চারটির ওযনই ভারী হবে। কালিমাগুলো এই- “সুবহা-নাল্ল-হি ওয়াবি হাম্‌দিহি ‘আদাদা খল্‌কিহি ওয়া রিযা- নাফ্‌সিহি ওয়াযিনাতা ‘আর্‌শিহি ওয়ামি দা-দা কালিমা-তিহি”, অর্থাৎ- “আমি আল্লাহর প্রশংসার সাথে তাঁর পবিত্রতা বর্ণনা করছি তাঁর মাখলুকের সংখ্যার পরিমাণ, তাঁর সন্তুষ্টির পরিমাণ, তাঁর ‘আর্‌শের ওযন পরিমাণ ও তাঁর কালিমাসমূহের সংখ্যার পরিমাণ।”

ই.ফা. ৬৬৬৫, ই.সে. ৬৭১৮

সহীহ মুসলিম হাদিস ৬৮০৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে জুয়াইরিয়া রাঃ-এর ঘটনা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ফজরের সালাতের পর তাঁর কাছ থেকে বের হন, তখন তিনি নিজের সালাতের স্থানে বসা ছিলেন। পরে চাশতের পর ফিরে এসে দেখলেন, তিনি এখনো বসে আছেন। তখন নবী صلى الله عليه وسلم বললেন, তিনি যাওয়ার পর চারটি কালিমা তিনবার বলেছেন, যা জুয়াইরিয়া রাঃ এতক্ষণ যা বলেছেন তার সঙ্গে ওজন করা হলে ভারী হবে। সেই তাসবীহ হলো—আল্লাহর প্রশংসার সঙ্গে তাঁর পবিত্রতা, তাঁর সৃষ্টির সংখ্যা, তাঁর সন্তুষ্টি, তাঁর আরশের ওজন এবং তাঁর কালিমার পরিমাণ। এই তাসবীহের হাদিস শেখায়, অল্প শব্দও অর্থে গভীর হতে পারে। যিকিরে শুধু সময়ের দৈর্ঘ্য নয়, শব্দের অর্থ ও নববী শিক্ষা গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অল্প শব্দের যিকিরও অর্থে অনেক গভীর হতে পারে।
  • আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা যিকিরের মূল অংশ।
  • নবী صلى الله عليه وسلم সহজ কিন্তু ভারী তাসবীহ শিখিয়েছেন।
  • সকালের সময় যিকিরের জন্য সুন্দর সময় হিসেবে দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন