৫০/৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৮৭৪ - সীমাহীন পাপের পর আল্লাহভীতি
আল্লাহ তা‘আলার রহ্মাতের ব্যাপকতা যা তার গোস্বাকে অতিক্রম করেছে
সীমাহীন পাপের পরও আল্লাহভীতির মূল্য
সহীহ মুসলিম : ৬৮৭৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৮৭৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، قَالَ قَالَ لِيَ الزُّهْرِيُّ أَلاَ أُحَدِّثُكَ بِحَدِيثَيْنِ عَجِيبَيْنِ قَالَ الزُّهْرِيُّ أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَسْرَفَ رَجُلٌ عَلَى نَفْسِهِ فَلَمَّا حَضَرَهُ الْمَوْتُ أَوْصَى بَنِيهِ فَقَالَ إِذَا أَنَا مُتُّ فَأَحْرِقُونِي ثُمَّ اسْحَقُونِي ثُمَّ اذْرُونِي فِي الرِّيحِ فِي الْبَحْرِ فَوَاللَّهِ لَئِنْ قَدَرَ عَلَىَّ رَبِّي لَيُعَذِّبُنِي عَذَابًا مَا عَذَّبَهُ بِهِ أَحَدًا . قَالَ فَفَعَلُوا ذَلِكَ بِهِ فَقَالَ لِلأَرْضِ أَدِّي مَا أَخَذْتِ . فَإِذَا هُوَ قَائِمٌ فَقَالَ لَهُ مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ فَقَالَ خَشْيَتُكَ يَا رَبِّ - أَوْ قَالَ - مَخَافَتُكَ . فَغَفَرَ لَهُ بِذَلِكَ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
এক লোক তার নিজের উপর সীমাহীন পাপ করেছে। এরপর যখন মৃত্যু সমুপস্থিত তখন সে তার সন্তান-সন্ততিদেরকে ওয়াসীয়াত করে বলল, আমার ইন্তিকালের পর তোমরা আমাকে আগুনে পুড়িয়ে ছাইগুলোকে ভালোভাবে পিষবে। তারপর আমাকে সমুদ্রের মধ্যে বাতাসে ছেড়ে দিবে। আল্লাহর শপথ! আল্লাহ যদি আমাকে পেয়ে যান, তবে নিশ্চিতই তিনি আমাকে এমন ‘আযাব দিবেন, যা তিনি আর কাউকে দেননি।রাসূলুল্লাহ (ﷺ) বলেন, সন্তানগণ তার সঙ্গে হুবহু তাই করল। এরপর আল্লাহ তা‘আলা মাটিকে বললেন, তুমি তার যে ছাই ধারণ করছো তা একত্রিত করে দাও। ফলে সে সোজা হঠাৎ দাঁড়িয়ে গেল। তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, এ কর্ম করার কারণে কিসে তোমাকে উৎসাহিত করেছে? উত্তরে সে বলল, خَشْيَتُكَ يَا رَبِّ অথবা مَخَافَتُكَ–আপনার ভয়ে। এ কথার প্রেক্ষিতে আল্লাহ সদয় হয়ে তাকে মাফ করে দেন।
ই.ফা. ৬৭২৮, ই.সে. ৬৭৮৩
সহীহ মুসলিম হাদিস ৬৮৭৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে এমন এক লোকের কথা এসেছে, যে নিজের উপর সীমাহীন পাপ করেছিল। মৃত্যু আসার সময় সে সন্তানদের বলল, মৃত্যুর পর তাকে পুড়িয়ে ছাই পিষে সমুদ্রের বাতাসে ছড়িয়ে দিতে। সে বলল, আল্লাহ যদি তাকে পেয়ে যান, তবে কঠিন শাস্তি দেবেন। সন্তানরা তার কথামতো করল। এরপর আল্লাহ মাটিকে আদেশ করলেন, তার যে অংশ ধারণ করেছে তা ফিরিয়ে দাও। সে দাঁড়িয়ে গেল। আল্লাহ জিজ্ঞেস করলেন, কেন এমন করলে? সে উত্তর দিল, হে রব, আপনার ভয়ে। এ কথার কারণে আল্লাহ তাকে মাফ করে দেন। হাদিসের মূল শিক্ষা হলো, আল্লাহভীতি মানুষের ভেতরের সত্য অবস্থা প্রকাশ করে। এটি রহমতের আশা দেয়, কিন্তু পাপকে সহজ বানায় না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নিজের পাপ বুঝে আল্লাহকে ভয় করা গুরুত্বপূর্ণ।
- আল্লাহর ক্ষমা তাঁর ইচ্ছা ও দয়ার সাথে যুক্ত।
- মৃত্যুর সময় মানুষের ভেতরের ভয়ও প্রকাশ পেতে পারে।
- পাপের পর আল্লাহর দিকে ফিরতে দেরি করা ঠিক নয়।
