৫০/৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৮৭৭ - ভয়ের কারণে আযাব থেকে রক্ষা
আল্লাহ তা‘আলার রহ্মাতের ব্যাপকতা যা তার গোস্বাকে অতিক্রম করেছে
আল্লাহর ভয় মানুষকে বদলে দেয়
সহীহ মুসলিম : ৬৮৭৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৮৭৭
حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعَ عُقْبَةَ بْنَ عَبْدِ الْغَافِرِ، يَقُولُ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " أَنَّ رَجُلاً فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَاشَهُ اللَّهُ مَالاً وَوَلَدًا فَقَالَ لِوَلَدِهِ لَتَفْعَلُنَّ مَا آمُرُكُمْ بِهِ أَوْ لأُوَلِّيَنَّ مِيرَاثِي غَيْرَكُمْ إِذَا أَنَا مُتُّ فَأَحْرِقُونِي - وَأَكْثَرُ عِلْمِي أَنَّهُ قَالَ - ثُمَّ اسْحَقُونِي وَاذْرُونِي فِي الرِّيحِ فَإِنِّي لَمْ أَبْتَهِرْ عِنْدَ اللَّهِ خَيْرًا وَإِنَّ اللَّهَ يَقْدِرُ عَلَىَّ أَنْ يُعَذِّبَنِي - قَالَ - فَأَخَذَ مِنْهُمْ مِيثَاقًا فَفَعَلُوا ذَلِكَ بِهِ وَرَبِّي فَقَالَ اللَّهُ مَا حَمَلَكَ عَلَى مَا فَعَلْتَ فَقَالَ مَخَافَتُكَ . قَالَ فَمَا تَلاَفَاهُ غَيْرُهَا " .
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণনা করলে, (তিনি বলেছেন,) আগের যুগের এক লোক ছিল। আল্লাহ তা‘আলা তাকে অনেক সন্তান এবং অনেক প্রাচুর্য দিয়েছিলেন। সে তার সন্তান-সন্ততিদের বলল, আমি যা তোমাদের আদেশ করব অবশ্যই তোমরা তা করবে নচেৎ আমি অন্য কাউকে আমার ধন-সম্পদের উত্তরাধিকার করে দিব। আমি যখন মরে যাবো তখন তোমরা আমাকে আগুনে জ্বালিয়ে ফেলবে। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় যে, সে এও বলেছে যে, তারপর আমাকে পিষে বাতাসে উড়িয়ে দিবে। কারণ আল্লাহর কাছে আগে আমি কোন সওয়াব পাঠাইনি। আল্লাহ তা‘আলা আমাকে সাজা দেয়ার উপর শক্তি রাখেন।রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এ বিষয়ে সে তার সন্তানদের থেকে স্বীকারোক্তি গ্রহণ করল। এরপর তারা তার পিতার ক্ষেত্রে তেমনি করল। আমার রবের কসম! এরপর আল্লাহ তা‘আলা তাকে প্রশ্ন করলেন, এ কর্ম করার বিষয়ে কিসে তোমাকে উৎসাহিত করেছে? সে বলল, আপনার ভয়ে। এ কথা শুনে আল্লাহ তাকে আর কোন আযাব দেননি।
ই.ফা. ৬৭৩০, ই.সে. ৬৭৮৫
সহীহ মুসলিম হাদিস ৬৮৭৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আগের যুগের এক ব্যক্তির কথা এসেছে। আল্লাহ তাকে অনেক সন্তান ও সম্পদ দিয়েছিলেন। সে সন্তানদের কঠোরভাবে বলল, তার মৃত্যুর পর তাকে আগুনে জ্বালিয়ে পিষে বাতাসে উড়িয়ে দিতে। তার বক্তব্য ছিল, সে আল্লাহর কাছে কোনো ভালো কাজ পাঠায়নি এবং আল্লাহ তাকে শাস্তি দিতে পারেন। সন্তানরা তার কথা পালন করল। এরপর আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, কেন এমন করলে? সে বলল, আপনার ভয়ে। হাদিসে এসেছে, এ কথার পর আল্লাহ তাকে আর কোনো আযাব দেননি। এই বর্ণনা আল্লাহর ভয়, নিজের আমলের হিসাব এবং আল্লাহর দয়ার আশা শেখায়। তবে ভয়কে ভুল পথে কাজে লাগানো নয়; বরং আল্লাহর সামনে নিজের অবস্থাকে বুঝে ফিরে আসাই মূল শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সম্পদ ও সন্তান থাকা আল্লাহর হিসাব থেকে মুক্ত করে না।
- ভালো আমল না থাকার ভয় মানুষকে ভাবতে বাধ্য করে।
- আল্লাহ বান্দার অন্তরের ভয় জানেন।
- আল্লাহভীতি আযাব থেকে রক্ষার কারণ হতে পারে।
