৫১/০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৯২২ - আল্লাহ গোপন কথাও শুনেন
মুনাফিকদের বিবরণ সম্পর্কিত
আল্লাহ গোপন ও প্রকাশ্য সব কথা শুনেন
সহীহ মুসলিম : ৬৯২২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৯২২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي، مَعْمَرٍ عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ اجْتَمَعَ عِنْدَ الْبَيْتِ ثَلاَثَةُ نَفَرٍ قُرَشِيَّانِ وَثَقَفِيٌّ أَوْ ثَقَفِيَّانِ وَقُرَشِيٌّ قَلِيلٌ فِقْهُ قُلُوبِهِمْ كَثِيرٌ شَحْمُ بُطُونِهِمْ فَقَالَ أَحَدُهُمْ أَتَرَوْنَ اللَّهَ يَسْمَعُ مَا نَقُولُ وَقَالَ الآخَرُ يَسْمَعُ إِنْ جَهَرْنَا وَلاَ يَسْمَعُ إِنْ أَخْفَيْنَا وَقَالَ الآخَرُ إِنْ كَانَ يَسْمَعُ إِذَا جَهَرْنَا فَهُوَ يَسْمَعُ إِذَا أَخْفَيْنَا. فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ { وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلاَ أَبْصَارُكُمْ وَلاَ جُلُودُكُمْ} الآيَةَ.
ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
বাইতুল্লাহর কাছে তিন লোক একত্রিত হলো। এদের দু’জন কুরাইশী এবং একজন সাকাফী অথবা দু’জন সাকাফী এবং একজন কুরাইশী ছিল। তাদের অন্তরে সূক্ষ্মজ্ঞান খুব কমই ছিল। তবে পেটে অনেক চর্বি ছিল। তাদের একজন বলল, আমরা যা বলি আল্লাহ সব শুনেন, এ কথা কি তোমরা মনে করো? তখন দ্বিতীয় ব্যক্তি বলল, আমরা উচ্চ আওয়াজে কথা বললে আল্লাহ তা শুনে থাকেন। তবে নিম্নস্বরে কথা বললে আল্লাহ তা শুনেন না। তখন তৃতীয় ব্যক্তি বলল, উচ্চ আওয়াজে কথা বললে যদি তিনি শুনে থাকেন তবে নিম্নস্বরে কথা বললেও তিনি তা শুনতে পাবেন।এ প্রেক্ষিতেই আল্লাহ তা‘আলা অবতীর্ণ করলেন, “তোমরা গোপন করতে পারবে না এজন্য যে, তোমাদের কান, চোখ এবং ত্বক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে”- (সূরা ফুস্সিলাত ৪১ : ২২)।
ই.ফা. ৬৭৭২, ই.সে. ৬৮২৭
সহীহ মুসলিম হাদিস ৬৯২২-এর সারসংক্ষেপ
এই হাদিসে বাইতুল্লাহর কাছে তিনজন লোকের কথোপকথন এসেছে। তাদের একজন প্রশ্ন করল, আমরা যা বলি আল্লাহ কি তা শুনেন? আরেকজন বলল, আমরা জোরে বললে তিনি শুনেন, কিন্তু আস্তে বললে শুনেন না। তৃতীয়জন যুক্তি দিয়ে বলল, যদি জোরে বললে শুনেন, তবে আস্তে বললেও শুনবেন। এরপর আল্লাহ আয়াত নাযিল করেন যে মানুষ এমনভাবে গোপন থাকতে পারবে না যে তার কান, চোখ ও চামড়া তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে না। এই হাদিসে আল্লাহর শ্রবণ, গোপন কথা, কেয়ামতের সাক্ষ্য এবং অন্তরের ভুল ধারণা—এসব বিষয় এসেছে। এটি আমাদের শেখায়, প্রকাশ্য কথা যেমন হিসাবের বিষয়, গোপন কথাও আল্লাহর জ্ঞানের বাইরে নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহ প্রকাশ্য ও গোপন সব কথা শুনেন।
- মানুষের কান, চোখ ও চামড়া কেয়ামতে সাক্ষ্য দিতে পারে।
- আল্লাহ সম্পর্কে ভুল ধারণা রাখা বিপজ্জনক।
- নিম্নস্বরে বলা কথাও আল্লাহর অজানা নয়।
