৫১/০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৯৩১ - মুরারের টিলা ও ক্ষমার সুযোগ
মুনাফিকদের বিবরণ সম্পর্কিত
মুরারের টিলায় ক্ষমার সুযোগ
সহীহ মুসলিম : ৬৯৩১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৯৩১
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَنْ يَصْعَدُ الثَّنِيَّةَ ثَنِيَّةَ الْمُرَارِ فَإِنَّهُ يُحَطُّ عَنْهُ مَا حُطَّ عَنْ بَنِي إِسْرَائِيلَ». قَالَ فَكَانَ أَوَّلَ مَنْ صَعِدَهَا خَيْلُنَا خَيْلُ بَنِي الْخَزْرَجِ ثُمَّ تَتَامَّ النَّاسُ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " وَكُلُّكُمْ مَغْفُورٌ لَهُ إِلاَّ صَاحِبَ الْجَمَلِ الأَحْمَرِ». فَأَتَيْنَاهُ فَقُلْنَا لَهُ تَعَالَ يَسْتَغْفِرْ لَكَ رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ وَاللَّهِ لأَنْ أَجِدَ ضَالَّتِي أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ يَسْتَغْفِرَ لِي صَاحِبُكُمْ. قَالَ وَكَانَ رَجُلٌ يَنْشُدُ ضَالَّةً لَهُ .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুরার টিলাতে কে আরোহণ করবে? যে আরোহণ করে, তার পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে, যেমনভাবে বানী ইসরাঈলকে ক্ষমা করে দেয়া হয়েছিল। জাবির (রাঃ) বলেন, প্রথমে ঐ টিলাতে আরোহণ করল আমাদের বানী খাযরাজের ঘোড়াগুলো। তারপর অন্য লোকেরা তাদের পিছনে আসল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমাদের সকলকেই ক্ষমা করে দেয়া হয়েছে, লাল উষ্ট্রের মালিক ছাড়া। তখন আমরা ঐ লোকটির নিকট গিয়ে বললাম, এসো, রাসূলুল্লাহ (ﷺ) তোমার জন্য ক্ষমা কামনা করবেন। সে বলল, আমি যদি আমার হারানো উটটি পেয়ে যাই তবে তা অবশ্য আমার জন্য তোমাদের সঙ্গীর দোয়া থেকে উত্তম। জাবির (রাঃ) বলেন, এ লোকটি তার হারানো উষ্ট্রির সন্ধানে ছিল।
ই.ফা. ৬৭৮১, ই.সে. ৬৮৩৬
সহীহ মুসলিম হাদিস ৬৯৩১-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মুরারের টিলায় আরোহণের কথা বলেন এবং জানান, যে সেখানে উঠবে তার পাপ মুছে দেওয়া হবে, যেমন বনী ইসরাইলকে ক্ষমা করা হয়েছিল। জাবির (রাঃ) জানান, প্রথমে বনী খাযরাজের ঘোড়াগুলো সেখানে ওঠে, তারপর অন্যরা ওঠে। পরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, সবাইকে ক্ষমা করা হয়েছে, তবে লাল উটের মালিক ছাড়া। সাহাবিরা সেই ব্যক্তিকে বললেন, এসো, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তোমার জন্য ক্ষমা চাইবেন। কিন্তু সে বলল, তার হারানো উট পাওয়া তার কাছে নবী (صلى الله عليه وسلم)-এর দোয়ার চেয়ে বেশি প্রিয়। এখানে ক্ষমার সুযোগ, নবী (صلى الله عليه وسلم)-এর দোয়ার মর্যাদা এবং দুনিয়ার জিনিসে বেশি ডুবে যাওয়ার সতর্কতা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সুযোগ এলে তা মূল্য দিতে হয়।
- নবী (صلى الله عليه وسلم)-এর দোয়া পাওয়ার সুযোগকে হালকা করা উচিত নয়।
- দুনিয়ার হারানো জিনিস কখনো দ্বীনের লাভের চেয়ে বড় ভাবা ঠিক নয়।
- সাহাবিরা অন্যের কল্যাণের জন্য তাকে ভালো পথে ডাকতেন।
