৫১/০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৯৩০ - আকাবার লোকদের ঘটনা ও সতর্কতা

মুনাফিকদের বিবরণ সম্পর্কিত

আকাবার লোকদের ঘটনা ও মুনাফিকির ভয়

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৯৩০

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الْكُوفِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ جُمَيْعٍ، حَدَّثَنَا أَبُو الطُّفَيْلِ، قَالَ كَانَ بَيْنَ رَجُلٍ مِنْ أَهْلِ الْعَقَبَةِ وَبَيْنَ حُذَيْفَةَ بَعْضُ مَا يَكُونُ بَيْنَ النَّاسِ فَقَالَ أَنْشُدُكَ بِاللَّهِ كَمْ كَانَ أَصْحَابُ الْعَقَبَةِ قَالَ فَقَالَ لَهُ الْقَوْمُ أَخْبِرْهُ إِذْ سَأَلَكَ قَالَ كُنَّا نُخْبَرُ أَنَّهُمْ أَرْبَعَةَ عَشَرَ فَإِنْ كُنْتَ مِنْهُمْ فَقَدْ كَانَ الْقَوْمُ خَمْسَةَ عَشَرَ وَأَشْهَدُ بِاللَّهِ أَنَّ اثْنَىْ عَشَرَ مِنْهُمْ حَرْبٌ لِلَّهِ وَلِرَسُولِهِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الأَشْهَادُ وَعَذَرَ ثَلاَثَةً قَالُوا مَا سَمِعْنَا مُنَادِيَ رَسُولِ اللَّهِ ﷺ وَلاَ عَلِمْنَا بِمَا أَرَادَ الْقَوْمُ. وَقَدْ كَانَ فِي حَرَّةٍ فَمَشَى فَقَالَ " إِنَّ الْمَاءَ قَلِيلٌ فَلاَ يَسْبِقُنِي إِلَيْهِ أَحَدٌ». فَوَجَدَ قَوْمًا قَدْ سَبَقُوهُ فَلَعَنَهُمْ يَوْمَئِذٍ .

আবূ তুফায়ল (রাঃ) হতে বর্ণিতঃ

‘আকাবায় উপস্থিত এক ব্যক্তির সাথে হুযাইফাহ্‌ (রাঃ)-এর মাঝে মানুষের মধ্যে যেমন মনোমালিন্য হয়ে থাকে তেমন কিছু ছিল। সে তাঁকে জিজ্ঞেস করল, তোমাকে আল্লাহর শপথ করে বলছি, বলো, ‘আকাবায় উপস্থিত লোকেদের সংখ্যা কত ছিল? হুযাইফাহ্‌ (রাঃ)-কে লোকেরা অনুরোধ করল, সে যেহেতু প্রশ্ন করেছে, তাই আপনি বলে দিন।তিনি বললেন, আমাদের অবহিত করা হয়েছে যে, তাদের সংখ্যা ছিল চৌদ্দ। আর যদি তুমিও তাদের মধ্যে হয়ে থাকো, তবে তাদের সংখ্যা হবে পনের। আমি আল্লাহর কসম করে বলছি যে, এদের বারোজন দুনিয়া এবং আখিরাতের জীবনে আল্লাহ এবং তাঁর রাসূল (ﷺ)-এর শত্রু। বাকী তিনজন অজুহাত পেশ করে বলল, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘোষকের আওয়াজ শুনিনি এবং কওমের লোকেদের প্রয়াসও আমাদের জানা ছিল না।রাসূলুল্লাহ (ﷺ) প্রস্তরময় মাঠে ছিলেন। অতঃপর তিনি সেখান থেকে এগিয়ে চললেন এবং বললেন, (আমাদের গন্তব্যস্থলের) পানি অতি সামান্য। কেউ আমার পূর্বে সেখানে যাবে না। কিন্তু তিনি সেখানে গিয়ে দেখলেন যে, কতক লোক তাঁর আগমনের পূর্বেই চলে এসেছে। সেদিন তিনি তাদের প্রতি অভিশাপ দিয়েছেন।

ই.ফা. ৬৭৮০, ই.সে. ৬৮৩৫

সহীহ মুসলিম হাদিস ৬৯৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসে হুযাইফা (রাঃ)-এর কাছে আকাবায় উপস্থিত লোকদের সংখ্যা সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি বলেন, তাঁদের জানানো হয়েছিল যে সংখ্যা ছিল চৌদ্দ; আর প্রশ্নকারী যদি তাদের মধ্যে থাকে, তবে সংখ্যা হবে পনের। এরপর তিনি আল্লাহর কসম করে বলেন, তাদের মধ্যে বারোজন দুনিয়া ও কেয়ামতের দিনে আল্লাহ ও তাঁর রাসূল (صلى الله عليه وسلم)-এর শত্রু। বাকি তিনজন নিজেদের অজুহাত জানায় যে তারা নবী (صلى الله عليه وسلم)-এর ঘোষকের আওয়াজ শুনেনি এবং লোকদের উদ্দেশ্য জানত না। একই বর্ণনায় পানি অল্প হওয়ার কথা এবং নবী (صلى الله عليه وسلم)-এর আগে সেখানে না যাওয়ার নির্দেশ এসেছে। কিন্তু কিছু লোক আগে পৌঁছে যায়, ফলে তিনি সেদিন তাদের প্রতি অভিশাপ করেন। এখানে আনুগত্য, সতর্কতা এবং মুনাফিকির ভয় স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ অমান্য করা গুরুতর বিষয়।
  • মুনাফিকি আল্লাহ ও রাসূলের শত্রুতার পথে নিয়ে যায়।
  • অজুহাত ও সত্য অবস্থার পার্থক্য আল্লাহ ভালো জানেন।
  • সাহাবিরা সংবেদনশীল খবর বলার ক্ষেত্রে সতর্ক ছিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন