৫১/০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৯২৮ - বারোজন মুনাফিক ও কঠিন সতর্কতা
মুনাফিকদের বিবরণ সম্পর্কিত
বারোজন মুনাফিকের ভয়াবহ পরিণতি
সহীহ মুসলিম : ৬৯২৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৯২৮
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا شُعْبَةُ بْنُ الْحَجَّاجِ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ قَيْسٍ، قَالَ قُلْتُ لِعَمَّارٍ أَرَأَيْتُمْ صَنِيعَكُمْ هَذَا الَّذِي صَنَعْتُمْ فِي أَمْرِ عَلِيٍّ أَرَأْيًا رَأَيْتُمُوهُ أَوْ شَيْئًا عَهِدَهُ إِلَيْكُمْ رَسُولُ اللَّهِ ﷺفَقَالَ مَا عَهِدَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ ﷺ شَيْئًا لَمْ يَعْهَدْهُ إِلَى النَّاسِ كَافَّةً وَلَكِنْ حُذَيْفَةُ أَخْبَرَنِي عَنِ النَّبِيِّ ﷺ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ «فِي أَصْحَابِي اثْنَا عَشَرَ مُنَافِقًا فِيهِمْ ثَمَانِيَةٌ لاَ يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ ثَمَانِيَةٌ مِنْهُمْ تَكْفِيكَهُمُ الدُّبَيْلَةُ وَأَرْبَعَةٌ» . لَمْ أَحْفَظْ مَا قَالَ شُعْبَةُ فِيهِمْ .
কায়স (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ‘আম্মার (রাঃ)-কে প্রশ্ন করলাম, তোমরা আমাকে সে সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করো যা তোমরা ‘আলী (রাঃ)-এর ব্যাপারে গ্রহণ করেছো। একি তোমাদের সিদ্ধান্ত না এ সম্পর্কে রাসূল (ﷺ) তোমাকে কোন আদেশ দিয়েছেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) সর্বসাধারণকে যে কথা বলেননি, এমন কোন কথা তিনি আমাদেরকেও বলে যাননি। তবে হুযাইফাহ্ (রাঃ) আমাকে বলেছেন যে, নবী (ﷺ) বলেছেনঃ আমার সাহাবীদের মাঝে বারোজন মুনাফিক লোক আছে। এদের আটজনের জান্নাতে প্রবেশ করা এমনিভাবে অসম্ভব যেমনিভাবে সূচের ছিদ্র দিয়ে উষ্ট্রের প্রবেশ করা অসম্ভব। ‘দুবাইলাহ্’ (এক প্রকার বড় ধরনের ফোড়া) আটজন লোককে শেষ করে দিবে। আসওয়াদ (রহঃ) বলেন, বাকী চার লোক সম্বন্ধে শু‘বাহ্ কি বলেছেন, আমার তা মনে নেই।
ই.ফা. ৬৭৭৮, ই.সে. ৬৮৩৩
সহীহ মুসলিম হাদিস ৬৯২৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে ‘আম্মার (রাঃ)-কে আলী (রাঃ)-এর বিষয়ে তাঁদের সিদ্ধান্ত সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তিনি পরিষ্কার করে বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সাধারণ মানুষকে যে কথা বলেননি, এমন কোনো বিশেষ কথা তাঁদের বলেননি। এরপর হুযাইফা (রাঃ)-এর মাধ্যমে নবী (صلى الله عليه وسلم)-এর একটি খবর উল্লেখ করা হয়। সেখানে বলা হয়েছে, সাহাবীদের মাঝে বারোজন মুনাফিক ছিল। তাদের মধ্যে আটজনের জান্নাতে প্রবেশ করা এমন অসম্ভব, যেমন সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা অসম্ভব। হাদিসে ‘দুবাইলাহ’ নামে এক কঠিন আঘাতের কথাও এসেছে, যা আটজনকে শেষ করে দেবে। এখানে মূল বিষয় হলো মুনাফিকদের ভয়াবহ পরিণতি এবং বাহ্যিক অবস্থার আড়ালে লুকানো অন্তরের রোগ সম্পর্কে সতর্কতা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم)-এর নামে বিশেষ দাবি করার আগে সতর্ক থাকা দরকার।
- মুনাফিকি অন্তরের বড় রোগ, যার পরিণতি ভয়াবহ।
- সাহাবিরা কোনো কথা নবী (صلى الله عليه وسلم)-এর নামে বলার ক্ষেত্রে সতর্ক ছিলেন।
- বাহ্যিক পরিচয় সবসময় অন্তরের সত্য অবস্থার প্রমাণ নয়।
