৩/২৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৭০০ - পাকা চামড়ার পবিত্রতা

মৃত জন্তুর চামড়া পাকা (দাবাগত) করার পর পবিত্র হয়ে যায়। [৯৯]

পাকা চামড়া ও মশকের পবিত্রতার হাদিস

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭০০

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا وَقَالَ ابْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ الرَّبِيعِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ أَبَا الْخَيْرِ، حَدَّثَهُ قَالَرَأَيْتُ عَلَى ابْنِ وَعْلَةَ السَّبَئِيِّ فَرْوًا فَمَسِسْتُهُ فَقَالَ مَا لَكَ تَمَسُّهُ قَدْ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ قُلْتُ إِنَّا نَكُونُ بِالْمَغْرِبِ وَمَعَنَا الْبَرْبَرُ وَالْمَجُوسُ نُؤْتَى بِالْكَبْشِ قَدْ ذَبَحُوهُ وَنَحْنُ لاَ نَأْكُلُ ذَبَائِحَهُمْ وَيَأْتُونَا بِالسِّقَاءِ يَجْعَلُونَ فِيهِ الْوَدَكَ . فَقَالَ ابْنُ عَبَّاسٍ قَدْ سَأَلْنَا رَسُولَ اللَّهِ ﷺ عَنْ ذَلِكَ فَقَالَ «دِبَاغُهُ طَهُورُهُ».

আবূল খায়র (রহঃ) (মারসাদ ইবনু ‘আবদুল্লাহ আল ইয়াযানী) হতে বর্ণিতঃ

তিনি বলেছেন, একদিন আমি ইবনু ওয়া’লাহ্‌ আস্‌ সাবায়ীর গায়ে একটা নরম পশমের তৈরি জামা দেখে তা স্পর্শ করে দেখলাম। তখন তিনি বললেন, কী ব্যাপার স্পর্শ করে দেখছো যে? (নাপাক মনে করেছো নাকী!) আমি ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)-কে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। বলেছিলাম, আমরা মাগরিবে (মরক্কো) বাস করি। আমাদের সাথে বার্বার এবং অগ্নিপূজকরাও বাস করে। তাদের যবাই করে মেষের পোশাক আমাদের কাছে আসে। অথচ আমরা তাদের যবাই করা পশুর গোশত খাই না। তারা আমাদের জন্য চর্বি ভর্তি মশকও নিয়ে আসে। এ কথা শুনে ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, আমরা এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলে তিনি বললেন, চামড়া পাকা করলে পবিত্র হয়ে যায়।

ই.ফা. ৬৯৯, ই.সে. ৭১৪

সহীহ মুসলিম হাদিস ৭০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ খাইর বলেন, তিনি ইবন ওআলাহ আস-সাবাইয়ের গায়ে নরম পশমের পোশাক দেখে স্পর্শ করেন। ইবন ওআলাহ বুঝতে পারেন, হয়তো পবিত্রতা নিয়ে প্রশ্ন আছে। তিনি জানান, তিনি আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-কে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। তারা পশ্চিম দেশে থাকতেন, সেখানে বার্বার ও অগ্নিপূজকরা বাস করত। তাদের যবাই করা মেষের পোশাক এবং চর্বি ভর্তি মশক আসত, অথচ তারা তাদের যবাই করা পশুর গোশত খেতেন না। ইবন আব্বাস (রাঃ) বলেন, তারা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। নবী صلى الله عليه وسلم বলেন, চামড়া পাকা করাই তার পবিত্রতা। এই হাদিসে দাবাগাত, মশক, পশুর চামড়া এবং পবিত্রতার ব্যবহারিক দিক স্পষ্ট হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চামড়া পাকা করাকে পবিত্রতার কারণ হিসেবে বলা হয়েছে।
  • পোশাক ও মশক ব্যবহারের মতো বাস্তব প্রশ্ন সাহাবীরা করেছেন।
  • খাওয়ার বিধান ও চামড়া ব্যবহারের বিষয় আলাদা হতে পারে।
  • সন্দেহ হলে জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করা ভালো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন