৫৩/১. অধ্যায়ঃ
জান্নাতে এমন একটি গাছ রয়েছে, যার ছায়ায় একজন আরোহী একশ’ বছর পর্যন্ত ভ্রমণ করতে থাকবে কিন্তু এতেও সে তার ছায়া অতিক্রম করতে পারবে না
সহিহ মুসলিম : ৭০২৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭০২৮
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ سَنَةٍ " .
আবূ হুরাইরাহ্ (রাঃ)-এর সূত্র হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। জান্নাতে এমন একটি বৃক্ষ আছে, যার ছায়ায় একজন আরোহী একশ বছর পর্যন্ত সফর করতে থাকবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৮৭৫, ইসলামীক সেন্টারঃ ৬৯৩২
