৫৩/১. অধ্যায়ঃ
জান্নাতে এমন একটি গাছ রয়েছে, যার ছায়ায় একজন আরোহী একশ’ বছর পর্যন্ত ভ্রমণ করতে থাকবে কিন্তু এতেও সে তার ছায়া অতিক্রম করতে পারবে না
সহিহ মুসলিম : ৭০৩১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭০৩১
قَالَ أَبُو حَازِمٍ فَحَدَّثْتُ بِهِ النُّعْمَانَ بْنَ أَبِي عَيَّاشٍ الزُّرَقِيَّ، فَقَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ فِي الْجَنَّةِ شَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ الْجَوَادَ الْمُضَمَّرَ السَّرِيعَ مِائَةَ عَامٍ مَا يَقْطَعُهَا " .>
বর্ণনাকারী আবূ হাযিম (রহঃ) হতে বর্ণিতঃ
নু’মান ইবনু আবু আইয়্যাশ যুরাকি (রহঃ)-এর কাছে এ হাদীস আমি বর্ণনা করার পর তিনি বললেন, আমাকে আবু সাঈদ আল খুদরী (রাঃ) বলেছেন, নবী (ﷺ) বলেনঃ জান্নাতের মাঝে এমন একটি গাছ রয়েছে, যা দ্রুতগামী শক্তিশালী অশ্বারোহী একশ’ বছর পর্যন্ত চলার পরও তা অতিক্রম করতে পারবে না।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৮৭৭, ইসলামীক সেন্টারঃ ৬৯৩৪
