৫৩/২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭০৩২ - জান্নাতীদের উপর আল্লাহর সন্তুষ্টি
জান্নাতবাসীদের উপর (চিরস্থায়ী) সন্তুষ্টি নাযিল হওয়া এবং কখনো অসন্তুষ্ট না হওয়া
জান্নাতীদের জন্য আল্লাহর স্থায়ী সন্তুষ্টি
সহীহ মুসলিম : ৭০৩২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭০৩২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا مَالِكُ، بْنُ أَنَسٍ ح وَحَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ " إِنَّ اللَّهَ يَقُولُ لأَهْلِ الْجَنَّةِ يَا أَهْلَ الْجَنَّةِ . فَيَقُولُونَ لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ . فَيَقُولُ هَلْ رَضِيتُمْ فَيَقُولُونَ وَمَا لَنَا لاَ نَرْضَى يَا رَبِّ وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ فَيَقُولُ أَلاَ أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ فَيَقُولُونَ يَا رَبِّ وَأَىُّ شَىْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ فَيَقُولُ أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي فَلاَ أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا» .>
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ জান্নাতী লোকদেরকে লক্ষ্য করে আল্লাহ তা‘আলা বলবেন, হে জান্নাতীগণ! তারা বলবে, হে আমাদের পালনকর্তা! আমরা আপনার আনুগত্যের জন্য উপস্থিত আছি। যাবতীয় কল্যাণ আপনারই হাতে। তারপর তিনি বলবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছো? তারা জবাব দিবে, হে আমাদের রব! কেন আমরা সন্তুষ্ট হব না? অথচ আপনি আমাদেরকে এমন বস্তু দান করেছেন যা আপনার সৃষ্টি জগতের অন্য কাউকে দান করেননি। তিনি বলবেন, আমি কি তোমাদেরকে এর থেকে উত্তম বস্তু দান করব না? তারা বলবে, হে পালনকর্তা! এর চাইতে উত্তম বস্তু আর কি হতে পারে? এরপর আল্লাহ বলবেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি নাযিল করব। অতঃপর তোমাদের উপর আমি আর কখনো অসন্তুষ্ট হব না।
ই.ফা. ৬৮৭৮, ই.সে. ৬৯৩৫
সহীহ মুসলিম হাদিস ৭০৩২-এর সারসংক্ষেপ
এই হাদিসে জান্নাতবাসীদের সঙ্গে আল্লাহর কথোপকথনের কথা এসেছে। আল্লাহ তাদের ডাকবেন, তারা আনুগত্য ও কৃতজ্ঞতার ভাষায় উত্তর দেবে। এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন, তারা সন্তুষ্ট হয়েছে কি না। তারা বলবে, কেন সন্তুষ্ট হবে না, যখন আল্লাহ তাদের এমন দান করেছেন যা অন্য কাউকে দেননি। তারপর আল্লাহ আরও উত্তম দানের কথা বলবেন। সেই দান হলো তাঁর সন্তুষ্টি; এরপর তিনি আর তাদের ওপর অসন্তুষ্ট হবেন না। হাদিসটি জান্নাতের সবচেয়ে গভীর আনন্দের একটি দিক দেখায়। জান্নাতের নিয়ামত শুধু বস্তুগত সুখ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি জান্নাতীদের জন্য এক মহা সম্মান।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জান্নাতবাসীরা আল্লাহর দানে সন্তুষ্ট থাকবে।
- আল্লাহর সন্তুষ্টি জান্নাতীদের জন্য বড় সম্মান।
- জান্নাতের আনন্দ শুধু দৃশ্যমান নিয়ামতে সীমিত নয়।
- মুমিনের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টির পথে চলা।
