৩/৩৩. অধ্যায়ঃ
বসে ঘুমালে ওযূ নষ্ট হয় না।
সহিহ মুসলিম : ৭২১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭২১
وَحَدَّثَنِي يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، - وَهُوَ ابْنُ الْحَارِثِ - حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَنَامُونَ ثُمَّ يُصَلُّونَ وَلاَ يَتَوَضَّئُونَ قَالَ قُلْتُ سَمِعْتَهُ مِنْ أَنَسٍ قَالَ إِي وَاللَّهِ .
কাতাদাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি যে, রসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ ঘুমিয়ে যেতেন তারপর সালাত আদায় করতেন কিন্তু ওজু করতেন না। বর্ণনাকারী শু'বাহ (রাঃ) বলেন, আমি কাতাদাহ্কে বললাম “আপনি কি নিজে আনাস (রাঃ)-এর কাছ থেকে শুনেছেন”? তিনি বললেন, “হ্যাঁ, আল্লাহর কসম!”
ইসলামী ফাউন্ডেশনঃ ৭১৯, ইসলামীক সেন্টারঃ ৭৩৪
