৪/৮. অধ্যায়ঃ
আযানের ফাযীলাত এবং আযান শুনে শাইতানের পলায়ন
সহিহ মুসলিম : ৭৪০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭৪০
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ الشَّيْطَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ بِالصَّلاَةِ ذَهَبَ حَتَّى يَكُونَ مَكَانَ الرَّوْحَاءِ " . قَالَ سُلَيْمَانُ فَسَأَلْتُهُ عَنِ الرَّوْحَاءِ . فَقَالَ هِيَ مِنَ الْمَدِينَةِ سِتَّةٌ وَثَلاَثُونَ مِيلاً .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবি (ﷺ)-কে বলতে শুনেছিঃ শয়তান সালাতের আজানের শব্দ শুনে পালাতে পালাতে 'রওহা' পর্যন্ত চলে যায়। সুলাইমান (আ'মাশ) বলেন, আমি তাকে (আবু সুফিয়ানকে) 'রওহা' সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এ স্থানটি মাদিনা থেকে ছত্রিশ মাইল দূরে অবস্থিত।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭৩৮, ইসলামীক সেন্টারঃ ৭৫২
