৪/১৮. অধ্যায়ঃ
তাসমী’ , তাহমীদ ও আমীন সর্ম্পকে
সহিহ মুসলিম : ৮০৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৮০৩
حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ أَبَا يُونُسَ، حَدَّثَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا قَالَ أَحَدُكُمْ فِي الصَّلاَةِ آمِينَ . وَالْمَلاَئِكَةُ فِي السَّمَاءِ آمِينَ . فَوَافَقَ إِحْدَاهُمَا الأُخْرَى غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ " .
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: তোমাদের কেউ সালাতে ‘আমীন’ বলল এবং আকাশমণ্ডলীর ফেরেশতারাও ‘আমীন’ বলল। একজনের ‘আমীন’ এর সাথে আরেকজনের ‘আমীন’ মিলে গেল, তার আগের গুনাহ মাফ করে দেওয়া হবে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৮০০ ইসলামীক সেন্টারঃ ৮১২
