৪/২০. অধ্যায়ঃ
তাকবীর ও অন্যান্য বিষয়ে ইমামের আগে যে কোন কাজ করা নিষেধ
সহিহ মুসলিম : ৮২১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৮২১
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ حَيْوَةَ، أَنَّ أَبَا يُونُسَ، مَوْلَى أَبِي هُرَيْرَةَ حَدَّثَهُ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ . فَقُولُوا اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ . وَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا وَإِذَا صَلَّى قَاعِدًا فَصَلُّوا قُعُودًا أَجْمَعُونَ " .
আবূ হুরাইয়াহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইমাম এ জন্য নিযুক্ত করা হয় যে, তাঁর অনুসরণ করা হবে। সে যখন তাকবির বলে, তোমরাও তাকবির বলো। সে যখন রুকু করে, তোমরাও রুকু করো। সে যখন “সামি আল্লাহু লিমান হামিদাহ” বলে, তোমরা তখন “আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ” বলো। সে যখন দাঁড়িয়ে সালাত আদায় করে, তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করো। সে যখন বসে সালাত আদায় করে, তোমরাও সবাই মিলে বসে সালাত আদায় করো।
ইসলামী ফাউন্ডেশনঃ ৮১৮, ইসলামীক সেন্টারঃ ৮৩০
