৪/২৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৮৪৭ - ইমামের অনুসরণ ও সালাতের আদব

ইমামের আগে রুকূ‘-সাজদাহ্ ও অন্যান্য কাজ করা হারাম

ইমামের অনুসরণ: সালাতে আগে না বাড়ার নববী শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৮৪৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، وَاللَّفْظُ، لأَبِي بَكْرٍ قَالَ ابْنُ حُجْرٍ أَخْبَرَنَا وَقَالَ أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الْمُخْتَارِ بْنِ فُلْفُلٍ، عَنْ أَنَسٍ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ﷺ ذَاتَ يَوْمٍ فَلَمَّا قَضَى الصَّلاَةَ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ " أَيُّهَا النَّاسُ إِنِّي إِمَامُكُمْ فَلاَ تَسْبِقُونِي بِالرُّكُوعِ وَلاَ بِالسُّجُودِ وَلاَ بِالْقِيَامِ وَلاَ بِالاِنْصِرَافِ فَإِنِّي أَرَاكُمْ أَمَامِي وَمِنْ خَلْفِي - ثُمَّ قَالَ - وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ رَأَيْتُمْ مَا رَأَيْتُ لَضَحِكْتُمْ قَلِيلاً وَلَبَكَيْتُمْ كَثِيرًا» . قَالُوا وَمَا رَأَيْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ «رَأَيْتُ الْجَنَّةَ وَالنَّارَ " .

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের সালাত আদায় করালেন। তিনি সালাত শেষ করে আমাদের দিকে মুখ ফিরিয়ে বসে বলেনঃ হে লোকেরা! আমি তোমাদের ইমাম। অতএব, তোমরা আমার আগে রুকূ'-সিজদায়, উঠা-বসা করবে না। কেননা আমি তোমাদেরকে আমার সামনে ও পিছনে দেখতে পাই। অতঃপর বললেনঃ সে সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মাদের জীবন! আমি যা দেখতে পাই, তোমরাও যদি তা দেখতে পেতে তবে তোমরা কম হাসতে এবং বেশি কাঁদতে। তারা বলল, হে আল্লাহর রাসূল! আপনি কি দেখতে পান? তিনি বললেনঃ আমি জান্নাত ও জাহান্নাম দেখতে পাই।

ই.ফা. ৮৪৩, ই.সে. ৮৫৬

সহীহ মুসলিম হাদিস ৮৪৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতে ইমামের অনুসরণ করার স্পষ্ট শিক্ষা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিজেকে ইমাম বলে জানিয়ে সাহাবিদের বললেন, তারা যেন তাঁর আগে রুকু, সিজদা, দাঁড়ানো, বসা বা সালাম শেষ করার কাজ না করে। এর মূল শিক্ষা হলো জামাতে সালাত আদায়ের সময় ইমামের আগে যাওয়া ঠিক নয়। ইমামের কাজ শেষ হলে মুক্তাদিরা তা অনুসরণ করবে। হাদিসের আরেক অংশে জান্নাত ও জাহান্নামের কথা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, তিনি যা দেখেন তা মানুষ দেখতে পেলে তারা কম হাসত এবং বেশি কাঁদত। তাই এই হাদিস শুধু সালাতের নিয়ম নয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, আখিরাতের স্মরণ এবং জামাতের শৃঙ্খলার দিকেও মনোযোগ দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জামাতে সালাতে ইমামের আগে রুকু, সিজদা, উঠা বা বসা করা উচিত নয়।
  • ইমামের অনুসরণ সালাতের শৃঙ্খলা রক্ষার একটি বড় শিক্ষা।
  • জান্নাত ও জাহান্নামের স্মরণ মানুষের মনে আল্লাহভীতি বাড়ায়।
  • সালাত শেষ হওয়ার পর নবীজি (صلى الله عليه وسلم) সাহাবিদের ভুল ধরিয়ে শিক্ষা দিতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন