৪/৩২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৮৯০ - ওহী শোনার সময় ধৈর্যের শিক্ষা
কিরাআত পাঠ মনোযোগ দিয়ে শুনতে হবে
ওহী নাযিলের সময় নবীজির মনোযোগ ও ধৈর্যের শিক্ষা
সহীহ মুসলিম : ৮৯০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৮৯০
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ كُلُّهُمْ عَنْ جَرِيرٍ، - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، - عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ { لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ} قَالَ كَانَ النَّبِيُّ ﷺ إِذَا نَزَلَ عَلَيْهِ جِبْرِيلُ بِالْوَحْىِ كَانَ مِمَّا يُحَرِّكُ بِهِ لِسَانَهُ وَشَفَتَيْهِ فَيَشْتَدُّ عَلَيْهِ فَكَانَ ذَلِكَ يُعْرَفُ مِنْهُ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى { لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ} أَخْذَهُ { إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ} إِنَّ عَلَيْنَا أَنْ نَجْمَعَهُ فِي صَدْرِكَ . وَقُرْآنَهُ فَتَقْرَأُهُ { فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} قَالَ أَنْزَلْنَاهُ فَاسْتَمِعْ لَهُ { إِنَّ عَلَيْنَا بَيَانَهُ} أَنْ نُبَيِّنَهُ بِلِسَانِكَ فَكَانَ إِذَا أَتَاهُ جِبْرِيلُ أَطْرَقَ فَإِذَا ذَهَبَ قَرَأَهُ كَمَا وَعَدَهُ اللَّهُ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
মহান আল্লাহর বাণী- “তাড়াতাড়ি শিখে নেয়ার জন্য আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না”- (সূরা আল কিয়ামাহ্ ৭৫ : ১৬)।তিনি এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, জিবরীল (আঃ) যখন নবী (ﷺ) -এর কাছে ওহী অবতীর্ণ করতেন তিনি তা আয়ত্ত করার জন্য জিহ্বা ও ঠোঁট নাড়তেন। এটা তাঁর জন্য খুবই কষ্টকর হয়ে পড়ত। তাঁর অবস্থা থেকেই এটা বুঝা যেত।এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তা’আলা অবতীর্ণ করলেন: “এ ওহী খুব তাড়াতাড়ি মুখস্থ করার জন্য নিজের জিহ্বা নাড়াবেন না। এটা মুখস্থ করিয়ে দেয়া ও পড়িয়ে দেয়া আমারই দায়িত্ব”- (সূরা আল কিয়ামাহ্ ৭৫ : ১৬-১৭)।অর্থাৎ- এটা তোমার অন্তরে পুঞ্জীভূত করে দেয়া এবং তোমাকে পড়িয়ে দেয়া আমার দায়িত্ব।“অতএব আমি যখন তা পাঠ করতে থাকি তখন তুমি তা মনোযোগ দিয়ে শুনতে থাকো”- (সূরা আল কিয়ামাহ্ ৭৫ : ১৮)।অর্থাৎ- এ ওহী আমি অবতীর্ণ করছি, তুমি তা মনোযোগ সহকারে শুন। এর তাৎপর্য বুঝিয়ে দেয়া আমাদেরই দায়িত্ব।“তোমার মুখ দিয়ে তা বলানো আমার দায়িত্ব”- (সূরা আল কিয়ামাহ্ ৭৫ : ১৯)।এরপর থেকে যখন জিবরীল (আঃ) তাঁর কাছে ওহী নিয়ে আসতেন, তিনি মনোযোগ সহকারে তা শুনতেন। তিনি চলে যাওয়ার পর মহান আল্লাহর ওয়াদা অনুযায়ী নবী (ﷺ) তা পাঠ করতেন।
ই.ফা. ৮৮৬, ই.সে. ৮৯৯
সহীহ মুসলিম হাদিস ৮৯০-এর সারসংক্ষেপ
এই হাদিসে সূরা আল কিয়ামাহর আয়াতের ব্যাখ্যা এসেছে। ইবনু আব্বাস (রাঃ) বলেন, জিবরীল (আঃ) ওহী নিয়ে আসলে নবী (صلى الله عليه وسلم) তা দ্রুত আয়ত্ত করার জন্য জিহ্বা ও ঠোঁট নাড়তেন। এতে তাঁর কষ্ট হতো এবং তা তাঁর অবস্থায় বোঝা যেত। তখন আল্লাহ নির্দেশ দিলেন, তাড়াহুড়া করে জিহ্বা নাড়াতে হবে না। ওহী তাঁর অন্তরে জমা করে দেওয়া, তা পড়িয়ে দেওয়া এবং তা বুঝিয়ে দেওয়া আল্লাহর দায়িত্ব। এরপর নবী (صلى الله عليه وسلم) জিবরীল (আঃ)-এর কাছ থেকে ওহী আসার সময় মনোযোগ দিয়ে শুনতেন। জিবরীল (আঃ) চলে গেলে আল্লাহর ওয়াদা অনুযায়ী তিনি তা পাঠ করতেন। এই হাদিসে ওহী শোনার আদব, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইলম গ্রহণের সময় তাড়াহুড়া না করে মনোযোগ দিয়ে শোনা দরকার।
- ওহী সংরক্ষণ ও ব্যাখ্যার দায়িত্ব আল্লাহ নিজের পক্ষ থেকে জানিয়েছেন।
- নবী (صلى الله عليه وسلم) ওহী গ্রহণে গভীর যত্নবান ছিলেন।
- কুরআন শেখার ক্ষেত্রে ধৈর্য ও মনোযোগ বড় শিক্ষা।
