০/৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৩ - ত্রুটিপূর্ণ হাদিস বর্ণনা থেকে বাঁচা
যা শুনে তা বর্ণনা করা নিষিদ্ধ
দোষ-ত্রুটিযুক্ত হাদিস বর্ণনা থেকে সতর্ক থাকার শিক্ষা
সহীহ মুসলিম : ১৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৩
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عُمَرُ بْنُ عَلِيِّ بْنِ مُقَدَّمٍ، عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ، قَالَ سَأَلَنِي إِيَاسُ بْنُ مُعَاوِيَةَ فَقَالَ إِنِّي أَرَاكَ قَدْ كَلِفْتَ بِعِلْمِ الْقُرْآنِ فَاقْرَأْ عَلَيَّ سُورَةً وَفَسِّرْ حَتَّى أَنْظُرَ فِيمَا عَلِمْتَ. قَالَ فَفَعَلْتُ. فَقَالَ لِي احْفَظْ عَلَيَّ مَا أَقُولُ لَكَ إِيَّاكَ وَالشَّنَاعَةَ فِي الْحَدِيثِ فَإِنَّهُ قَلَّمَا حَمَلَهَا أَحَدٌ إِلَّا ذَلَّ فِي نَفْسِهِ وَكُذِّبَ فِي حَدِيثِهِ.
সুফ্ইয়ান ইবনু হুসায়ন (রহঃ) হতে বর্ণিতঃ
ইয়াস ইবনু মু‘আবিয়াহ্ (রহঃ) আমাকে বললেন, অবশ্যই আমি দেখছি যে, তুমি কুরআন সম্পর্কীয় ইলম হাসিলে (ইলমে তাফসীর) বেশ পরিশ্রম করেছো। তুমি আমাকে একটি সূরা পড়ে শোনাও এবং তার তাফসীর কর। যাতে আমি দেখতে পারি, তোমার ইলম কতটুকু হলো। সুফ্ইয়ান (রহঃ) বলেন, আমি তাই করলাম। অতঃপর ইয়াস (রহঃ) আমাকে বললেন, আমি তোমাকে যা বলছি তা স্মরণ রাখবে। তুমি দোষ-ত্রুটি সম্পন্ন হাদীস বর্ণনা থেকে বেঁচে থাকবে। কেননা, যে এ কাজ করে সে নিজেকে লাঞ্ছিত করেছে এবং হাদীস বর্ণনায় সে মিথ্যাবাদী বলে প্রতিপন্ন হয়েছে।
সহীহ মুসলিম হাদিস ১৩-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় ইয়াস ইবনু মু‘আবিয়াহ্ (রহঃ) সুফিয়ান (রহঃ)-কে কুরআন সম্পর্কীয় জ্ঞান যাচাই করতে বলেন। এরপর তিনি তাকে গুরুত্বপূর্ণ উপদেশ দেন: দোষ-ত্রুটি সম্পন্ন হাদিস বর্ণনা থেকে বেঁচে থাকতে হবে। কারণ যে এ কাজ করে, সে নিজেকে লাঞ্ছিত করে এবং তার হাদিস বর্ণনাকে মানুষ মিথ্যা বলে ধরে নিতে পারে। এখানে মূল শিক্ষা হলো, জ্ঞান থাকলেও হাদিস বর্ণনায় সতর্কতা জরুরি। সহিহ হাদিস যাচাই না করে, দুর্বল বা ত্রুটিপূর্ণ কথা প্রচার করলে মানুষের আস্থা নষ্ট হয়। এই বর্ণনা শিক্ষক, ছাত্র, বক্তা ও লেখকদের জন্য বিশেষভাবে শিক্ষণীয়: জ্ঞান প্রচার করতে হলে সততা, যাচাই এবং সংযম দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ত্রুটিপূর্ণ হাদিস বর্ণনা থেকে বাঁচা উচিত।
- জ্ঞান প্রচারের আগে যাচাই করা দরকার।
- ভুল বর্ণনা মানুষের আস্থা কমিয়ে দিতে পারে।
- হাদিস বলার ক্ষেত্রে সততা ও সংযম জরুরি।
