০/৪. অধ্যায়ঃ
য‘ঈফ রাবীর হাদীস বর্ণনা করা নিষিদ্ধ এবং হাদীস সংগ্রহের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা
সহিহ মুসলিম : ১৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৮
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ إِنَّ فِي الْبَحْرِ شَيَاطِينَ مَسْجُونَةً أَوْثَقَهَا سُلَيْمَانُ يُوشِكُ أَنْ تَخْرُجَ فَتَقْرَأَ عَلَى النَّاسِ قُرْآنًا .
‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল ‘আস (রাযিঃ) হতে বর্ণিতঃ
সমুদ্রের মধ্যে বহু শাইতান বন্দী হয়ে আছে। সুলাইমান (‘আঃ) এগুলোকে বন্দী করেছিলেন। শীঘ্রই এগুলো সেখান থেকে বের হয়ে পড়বে এবং লোকদেরকে কুরআন পাঠ করে শোনাবে। [2]
[২] মানুষকে বিভ্রান্ত করার জন্য যা কুরআন নয় তা কুরআনের ভঙ্গিতে শোনাবে। যারা মিথ্যা ও অবান্তর হাদীস বর্ণনা করবে, সে কয়েদকৃত শাইতানের সাথে তাদের সাদৃশ্য পেশ করা হয়েছে।
