০/৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৯ - সৎ লোকের ভুল বর্ণনা

হাদীসের সানাদ বর্ণনা করা দীনের অন্তর্ভুক্ত, নির্ভরযোগ্য বর্ণনা ছাড়া রিওয়ায়াত গ্রহণ করা উচিত নয়; বর্ণনাকারীদের দোষ-ত্রুটি তুলে ধরা শুধু জায়িয নয়, বরং ওয়াজিব; ওটা গীবাত নয়- যা শারী‘আতের দৃষ্টিতে হারাম; ক্ষতিকারক জিনিসগুলো দূর করে শারী‘আতের বিধানসমূহ নিখুঁত ও ত্রুটিমুক্ত করা অতীব প্রয়োজন

সৎ লোকও ভুল করতে পারেন: হাদীস বর্ণনায় যাচাই জরুরি

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৯

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي عَتَّابٍ، قَالَ حَدَّثَنِي عَفَّانُ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانِ، عَنْ أَبِيهِ، قَالَ لَمْ نَرَ الصَّالِحِينَ فِي شَيْءٍ أَكْذَبَ مِنْهُمْ فِي الْحَدِيثِ. قَالَ ابْنُ أَبِي عَتَّابٍ فَلَقِيتُ أَنَا مُحَمَّدَ بْنَ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانِ، فَسَأَلْتُهُ عَنْهُ فَقَالَ عَنْ أَبِيهِ، لَمْ تَرَ أَهْلَ الْخَيْرِ فِي شَيْءٍ أَكْذَبَ مِنْهُمْ فِي الْحَدِيثِ. قَالَ مُسْلِمٌ يَقُولُ يَجْرِي الْكَذِبُ عَلَى لِسَانِهِمْ وَلَا يَتَعَمَّدُونَ الْكَذِبَ.

ইয়াহ্ইয়া ইবনু সা‘ঈদ আল কাত্তান (রহঃ) হতে বর্ণিতঃ

আমরা সৎ ব্যক্তিদের অন্য কোন বস্তুর ব্যাপারে এতখানি মিথ্যা বলতে দেখিনি যতখানি দেখেছি হাদীস বর্ণনার ক্ষেত্রে। ইবনু আবূ ‘আত্তাব (রহঃ) বলেন, আমি সরাসরি মুহাম্মাদ ইবনু ইয়াহ্ইয়া ইবনু সা‘ঈদ আল কাত্তান (রহঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করে এ ব্যাপারে তাঁকে জিজ্ঞেস করলাম। তিনি তাঁর পিতার সূত্রে বললেন, তুমি পুণ্যবান লোকদেরকে হাদীস বর্ণনার চাইতে অন্য কিছুতেই অধিক মিথ্যা বলতে দেখবে না। ইমাম মুসলিম (রহঃ) বলেন, মিথ্যা তাদের মুখ থেকে বেরিয়ে যায়, তারা ইচ্ছা করে মিথ্যা বলেন না।

সহীহ মুসলিম হাদিস ৩৯-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় একটি সূক্ষ্ম শিক্ষা আছে। বলা হয়েছে, সৎ ব্যক্তিদের অন্য বিষয়ে এত মিথ্যা বলতে দেখা যায়নি, যতটা হাদীস বর্ণনার ক্ষেত্রে দেখা গেছে। পরে মুহাম্মাদ ইবনু ইয়াহ্ইয়া ইবনু সা‘ঈদ আল কাত্তানের সূত্রে একই অর্থ এসেছে। ইমাম মুসলিম (রহঃ) ব্যাখ্যা করেন, মিথ্যা তাদের মুখ থেকে বেরিয়ে যায়, তারা ইচ্ছা করে মিথ্যা বলেন না। এখানে “সৎ লোকের ভুল বর্ণনা”, “হাদীস যাচাই” এবং “অনিচ্ছাকৃত ভুল” প্রধান বিষয়। বর্ণনাটি কাউকে দোষারোপ করার জন্য নয়; বরং বোঝানোর জন্য যে ভালো মানুষও হাদীস বর্ণনায় ভুল করতে পারেন। তাই দীনী জ্ঞান গ্রহণে যাচাই দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সৎ মানুষও হাদীস বর্ণনায় অনিচ্ছায় ভুল করতে পারেন।
  • ভালো চরিত্র থাকলেই বর্ণনা গ্রহণের সব শর্ত পূরণ হয় না।
  • হাদীসের ক্ষেত্রে বক্তব্য ও সূত্র দুটোই যাচাই করা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন