০/৫. অধ্যায়ঃ
হাদীসের সানাদ বর্ণনা করা দীনের অন্তর্ভুক্ত, নির্ভরযোগ্য বর্ণনা ছাড়া রিওয়ায়াত গ্রহণ করা উচিত নয়; বর্ণনাকারীদের দোষ-ত্রুটি তুলে ধরা শুধু জায়িয নয়, বরং ওয়াজিব; ওটা গীবাত নয়- যা শারী‘আতের দৃষ্টিতে হারাম; ক্ষতিকারক জিনিসগুলো দূর করে শারী‘আতের বিধানসমূহ নিখুঁত ও ত্রুটিমুক্ত করা অতীব প্রয়োজন
সহিহ মুসলিম : ৩৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৮
وَحَدَّثَنِي الْفَضْلُ بْنُ سَهْلٍ، قَالَ سَأَلْتُ مُعَلَّى الرَّازِيَّ عَنْ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ الَّذِي، رَوَى عَنْهُ، عَبَّادٌ فَأَخْبَرَنِي عَنْ عِيسَى بْنِ يُونُسَ، قَالَ كُنْتُ عَلَى بَابِهِ وَسُفْيَانُ عِنْدَهُ فَلَمَّا خَرَجَ سَأَلْتُهُ عَنْهُ فَأَخْبَرَنِي أَنَّهُ كَذَّابٌ .
ফাযল ইবনু সাহল (রহঃ) হতে বর্ণিতঃ
আমি মু‘আল্লা আর রাযী (রহঃ)-কে মুহাম্মাদ ইবনু সা‘ঈদ (রহঃ) সম্পর্কে জিজ্ঞেস করলাম, যার থেকে ‘আব্বাদ ইবনু কাসীর হাদীস বর্ণনা করতো, তিনি আমাকে ‘ঈসা ইবনু ইউনুস-এর সূত্রে অবহিত করলেন যে, তিনি বলেন, আমি মুহাম্মাদ ইবনু সা‘ঈদ (রহঃ)-এর গৃহদ্বারে উপস্থিত ছিলাম। এ সময় সুফইয়ান (রহঃ)-ও তাঁর কাছে ছিলেন। যখন সুফইয়ান বাইরে এলেন, আমি তাঁকে মুহাম্মাদ ইবনু সা‘ঈদ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে বললেন, সে বড় মিথ্যাবাদী।
