০/৫. অধ্যায়ঃ

হাদীসের সানাদ বর্ণনা করা দীনের অন্তর্ভুক্ত, নির্ভরযোগ্য বর্ণনা ছাড়া রিওয়ায়াত গ্রহণ করা উচিত নয়; বর্ণনাকারীদের দোষ-ত্রুটি তুলে ধরা শুধু জায়িয নয়, বরং ওয়াজিব; ওটা গীবাত নয়- যা শারী‘আতের দৃষ্টিতে হারাম; ক্ষতিকারক জিনিসগুলো দূর করে শারী‘আতের বিধানসমূহ নিখুঁত ও ত্রুটিমুক্ত করা অতীব প্রয়োজন

সহিহ মুসলিমহাদিস নম্বর ৭৫

وَحَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ قَالَ لِي شُعْبَةُ ايْتِ جَرِيرَ بْنَ حَازِمٍ فَقُلْ لَهُ لَا يَحِلُّ لَكَ أَنْ تَرْوِيَ عَنِ الْحَسَنِ بْنِ عُمَارَةَ فَإِنَّهُ يَكْذِبُ . قَالَ أَبُو دَاوُدَ قُلْتُ لِشُعْبَةَ وَكَيْفَ ذَاكَ. فَقَالَ حَدَّثَنَا عَنِ الْحَكَمِ بِأَشْيَاءَ لَمْ أَجِدْ لَهَا أَصْلًا . قَالَ قُلْتُ لَهُ بِأَيِّ شَيْءٍ قَالَ قُلْتُ لِلْحَكَمِ أَصَلَّى النَّبِيُّ ﷺ عَلَى قَتْلَى أُحُدٍ فَقَالَ لَمْ يُصَلِّ عَلَيْهِمْ . فَقَالَ الْحَسَنُ بْنُ عُمَارَةَ عَنِ الْحَكَمِ عَنْ مِقْسَمٍ عَنِ ابْنِ عَبَّاسٍ إِنَّ النَّبِيَّ ﷺ صَلَّى عَلَيْهِمْ وَدَفَنَهُمْ . قُلْتُ لِلْحَكَمِ مَا تَقُولُ فِي أَوْلَادِ الزِّنَا قَالَ يُصَلَّى عَلَيْهِمْ . قُلْتُ مِنْ حَدِيثِ مَنْ يُرْوَى قَالَ يُرْوَى عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ . فَقَالَ الْحَسَنُ بْنُ عُمَارَةَ حَدَّثَنَا الْحَكَمُ عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ عَنْ عَلِيٍّ .

মাহমূদ ইবনু গাইলান (রহঃ) হতে বর্ণিতঃ

আবূ দাঊদ বলেছেন : শু‘বাহ্ আমাকে বললেন, তুমি জারীর ইবনু হাযিমের নিকট যাও এবং তাকে বলো, হাসান ইবনু ‘উমারাহ্ থেকে হাদীস গ্রহণ করা তোমার জন্য ঠিক নয়। কেননা, সে মিথ্যা বলে। আবূ দাঊদ বলেন, আমি শু‘বাকে জিজ্ঞেস করলাম, তার মিথ্যা বলাটা কিভাবে বুঝা গেল? তিনি (শু‘বাহ্) বললেন, হাসান ইবনু ‘উমারাহ্ আমাদের কাছে হাকাম থেকে হাদীস বর্ণনা করেছে। আমি তার কোন ভিত্তি খুঁজে পাইনি। আবূ দাঊদ বলেন, আমি বললাম সেগুলো কোন কোন হাদীস? শু‘বাহ্ বললেন, আমি হাকামকে জিজ্ঞেস করলাম, নাবী ﷺ কি উহুদের শহীদদের জানাযার সলাত আদায় করেছেন? তিনি বললেন, তিনি তাদের জানাযার সলাত আদায় করেননি।” অতঃপর হাসান ইবনু ‘উমারাহ্ (রহঃ) ইবনু ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, নাবী ﷺ তাদের জানাযার সলাত আদায় করেছেন এবং দাফনও করেছেন।” শু‘বাহ্ বলেন, আমি হাকামকে জিজ্ঞেস করলাম “জারজ সন্তানের সম্পর্কে আপনার অভিমত কী?” তিনি বললেন, “তাদের জানাযা পড়তে হবে”। আমি জিজ্ঞেস করলাম, তা কোন্ হাদীস থেকে প্রমাণিত এবং এর বর্ণনাকারী কে? হাকাম বললেন, হাসান বাসরী (রহঃ) থেকে বর্ণিত। অতঃপর হাসান ইবনু ‘উমারাহ্ বলেন, হাকাম আমাদের ইয়াহ্ইয়া ইবনু জায্যার-এর সূত্রে ‘আলী (রাযিঃ) থেকে হাদীস বর্ণনা করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন