২২/৪. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০০৬ - গুনাহের মানত নয়, ইবাদত পূরণ

পাপকার্যে মানত বৈধ নয়

গুনাহের মানত নয়: ইবাদত পূরণ ও কষ্টদায়ক কাজ বর্জন

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০০৬

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ حُمَيْدِ بْنِ قَيْسٍ وَثَوْرِ بْنِ زَيْدٍ الدِّيلِيِّ أَنَّهُمَا أَخْبَرَاهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَحَدُهُمَا يَزِيدُ فِي الْحَدِيثِ عَلَى صَاحِبِهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا قَائِمًا فِي الشَّمْسِ فَقَالَ مَا بَالُ هَذَا فَقَالُوا نَذَرَ أَنْ لَا يَتَكَلَّمَ وَلَا يَسْتَظِلَّ مِنْ الشَّمْسِ وَلَا يَجْلِسَ وَيَصُومَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرُوهُ فَلْيَتَكَلَّمْ وَلْيَسْتَظِلَّ وَلْيَجْلِسْ وَلْيُتِمَّ صِيَامَهُ১৭২৪-قَالَ مَالِك وَلَمْ أَسْمَعْ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ بِكَفَّارَةٍ وَقَدْ أَمَرَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُتِمَّ مَا كَانَ لِلَّهِ طَاعَةً وَيَتْرُكَ مَا كَانَ لِلَّهِ مَعْصِيَةً.

মালিক (রহঃ) হতে বর্ণিতঃ

হুমায়দ ইবনু কায়স (রহঃ) এবং সাউর ইবনু যায়দ দীলী (রহঃ) তাঁরা দু’জনে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তাঁর নিকট রেওয়ায়ত বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একবার রৌদ্রে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন। তিনি বললেন, এই ব্যক্তির কি হয়েছে? তাঁরা বললেন, এই ব্যক্তি মানত করেছে যে, সে কারো সাথে কথা বলবে না, ছায়ায় দাঁড়াবে না, কোথাও বসবে না এবং সর্বদাই সে রোজা রাখবে।রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাকে বলে দাও, সে যেন কথা বলে, ছায়ায় দাঁড়ায় ও বসে, আর যেন রোজা পুরা করে নেয়। (সহীহ, ইমাম বুখারী ইবনু আব্বাস থেকে মুত্তাসিল সনদে বর্ণনা করেন, বুখারী ৬৭০৪, তবে ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীসটি মরসাল) মালিক (রহঃ) বলেন, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ব্যক্তিকে কোন কাফ্‌ফারার নির্দেশ দিয়েছেন বলে আমি শুনিনি। তিনি তাকে যা ইবাদত তা পূরণ করা এবং যা নাফরমানী তা বর্জন করার নির্দেশ দিয়েছেন।

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০০৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে রোদে দাঁড়িয়ে থাকতে দেখেন। জিজ্ঞেস করলে বলা হয়, সে মানত করেছে যে কথা বলবে না, ছায়ায় দাঁড়াবে না, বসবে না এবং রোজা রাখবে। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন, সে যেন কথা বলে, ছায়ায় দাঁড়ায়, বসে এবং রোজা পূর্ণ করে। ইমাম মালিক (র) বলেন, তিনি কাফ্ফারার নির্দেশ শুনেননি; বরং যা আল্লাহর আনুগত্য, তা পূরণ করতে এবং যা নাফরমানী, তা ছাড়তে বলেছেন। এই হাদিসে বোঝা যায়, মানত ইবাদতের নামে হলেও অযথা কষ্ট বা নিষিদ্ধ কাজ হলে তা পালনযোগ্য নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর আনুগত্যের মানত পূরণ করতে হয়।
  • নিজেকে অযথা কষ্ট দেওয়া ইবাদতের অংশ নয়।
  • নাফরমানীমূলক মানত পালন করা যাবে না।
  • রোজার মতো ইবাদত পূর্ণ করার নির্দেশ এখানে স্পষ্ট।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন