২২/৪. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০০৭ - হারাম মানত ও কসমের কাফ্ফারা
পাপকার্যে মানত বৈধ নয়
নিষিদ্ধ মানত করা হলে করণীয়: পুত্র কুরবানীর মানতের শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ১০০৭
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০০৭
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ أَتَتْ امْرَأَةٌ إِلَى عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ فَقَالَتْ إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ ابْنِي فَقَالَ ابْنُ عَبَّاسٍ لَا تَنْحَرِي ابْنَكِ وَكَفِّرِي عَنْ يَمِينِكِ فَقَالَ شَيْخٌ عِنْدَ ابْنِ عَبَّاسٍ وَكَيْفَ يَكُونُ فِي هَذَا كَفَّارَةٌ فَقَالَ ابْنُ عَبَّاسٍ إِنَّ اللهَ تَعَالَى قَالَ { وَالَّذِينَ يُظَاهِرُونَ } مِنْكُمْ ﴾ مِنْ نِسَائِهِمْ ﴿ ثُمَّ جَعَلَ فِيهِ مِنْ الْكَفَّارَةِ مَا قَدْ رَأَيْتَ.
ইয়াহইয়া ইবনু সাইদ (রহঃ) হতে বর্ণিতঃ
কাসিম ইবনু মুহাম্মদ (রহঃ)-কে বলতে শুনেছেন ‘আবদুল্লাহ্ ইবনু ‘আব্বাস (রাঃ)-এর নিকট একজন মহিলা এসে বলল, আমার পুত্রকে কুরবানী দেওয়ার মানত করেছি। তিনি বললেন, পুত্রকে জবাই করো না এবং তোমার কসমের কাফ্ফারা দিয়ে দাও। এক ব্যক্তি তখন বলে উঠল : কাফ্ফারা কি করে হতে পারে? ইবনু ‘আব্বাস বললেন, স্ত্রীর সাথে যিহার করাও গুনাহ। উহাতেও আল্লাহ্ তা’আলা কাফ্ফারার বিধান রেখেছেন। [১] (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
[১] ইমাম আবূ হানীফা ও ইমাম মালিক (রহঃ)-এর মতে এইখানে কাফ্ফারা অর্থ কোন বকরী ইত্যাদি ফিদয়া দেওয়া। ইমাম আবূ ইউসুফ ও শাফিঈ (রহঃ)-এর মতে ইহা মানত হবে না। কেননা গুনাহ্র কাজে মানত করা ধর্তব্য নয়। সুতরাং এর কাফ্ফারাও ওয়াজিব হবে না।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০০৭-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় একজন মহিলা আবদুল্লাহ ইবনু আব্বাস (রা)-এর কাছে এসে বলেন, তিনি নিজের পুত্রকে কুরবানী দেওয়ার মানত করেছেন। ইবনু আব্বাস (রা) তাঁকে স্পষ্টভাবে বলেন, পুত্রকে জবাই করবে না এবং কসমের কাফ্ফারা দেবে। পাশে থাকা একজন ব্যক্তি প্রশ্ন করলে তিনি যিহারের উদাহরণ দিয়ে বোঝান যে গুনাহের বিষয়েও আল্লাহ কাফ্ফারার বিধান রেখেছেন। এই হাদিসের মূল শিক্ষা হলো, মানত যদি নিষিদ্ধ বা গুনাহের কাজে হয়, তা পালন করা যাবে না। বরং শরীয়তের নির্দেশিত পথে সমাধান নিতে হবে। এখানে মানুষের জীবন ও অধিকার রক্ষার দিকটিও খুব পরিষ্কার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গুনাহ বা নিষিদ্ধ কাজের মানত পালন করা যাবে না।
- মানত ভুল হলে আলিমের কাছে সঠিক করণীয় জানতে হয়।
- মানুষের প্রাণ নিয়ে কোনো মানত গ্রহণযোগ্য নয়।
- কসমের কাফ্ফারা কিছু ক্ষেত্রে ভুল মানতের সমাধান হিসেবে আসে।
