২২/৪. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০০৮ - আনুগত্যের মানত পূরণ, গুনাহের মানত নয়
পাপকার্যে মানত বৈধ নয়
আল্লাহর আনুগত্যের মানত পূরণ, নাফরমানীর মানত বর্জন
মুয়াত্তা ইমাম মালিক : ১০০৮
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০০৮
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ الْمَلِكِ الْأَيْلِيِّ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ابْنِ الصِّدِّيقِ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللهَ فَلْيُطِعْهُ وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَ اللهَ فَلَا يَعْصِهِ১৭২৭-قَالَ يَحْيَى و سَمِعْت قَوْله تَعَالَى يَقُولُ مَعْنَى قَوْلِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ نَذَرَ أَنْ يَعْصِيَ اللهَ فَلَا يَعْصِهِ أَنْ يَنْذِرَ الرَّجُلُ أَنْ يَمْشِيَ إِلَى الشَّامِ أَوْ إِلَى مِصْرَ أَوْ إِلَى الرَّبَذَةِ أَوْ مَا أَشْبَهَ ذَلِكَ مِمَّا لَيْسَ لِلَّهِ بِطَاعَةٍ إِنْ كَلَّمَ فُلَانًا أَوْ مَا أَشْبَهَ ذَلِكَ فَلَيْسَ عَلَيْهِ فِي شَيْءٍ مِنْ ذَلِكَ شَيْءٌ إِنْ هُوَ كَلَّمَهُ أَوْ حَنِثَ بِمَا حَلَفَ عَلَيْهِ لِأَنَّهُ لَيْسَ لِلَّهِ فِي هَذِهِ الْأَشْيَاءِ طَاعَةٌ وَإِنَّمَا يُوَفَّى لِلَّهِ بِمَا لَهُ فِيهِ طَاعَةٌ.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার মানত করে সে অবশ্যই তাঁর আনুগত্য করবে আর যে আল্লাহর নাফরমানী করবে সে তার নাফরমানী করবে না। (সহীহ, বুখারী ৬৬৯৬, ৬৭০০)মালিক (রহঃ) বলেন : গুনাহর কাজ করার মানত যদি কেউ করে তবে সে যেন ঐ গুনাহ না করে। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এই কথার মর্ম হল, যে সমস্ত কাজের সওয়াব নাই তেমন কাজে মানত করিয়া উহা ভাঙ্গিয়া ফেলিলে তবে তার উপর কিছুই ওয়াজিব হবে না। যেমন কেউ শাম বা মিসর বা রাবাযা যাওয়ার মানত করিল। তদ্রূপ কাহারও সঙ্গে কথা না বলার মানত করিল অথবা মন্দ কাজ করার কসম করিল, যেহেতু এইসব কাজে আল্লাহর ফরমানবরদারী নাই। এইগুলি পূরণ না করিলে কিছুই ওয়াজিব হবে না। যে কাজে আল্লাহর আনুগত্য রয়েছে সেই ধরনের কাজে মানত করিলে ইহা পূরণ করা জরুরী হয়।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০০৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষেপে মানতের মূল নীতি বলে দিয়েছেন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার মানত করে, সে যেন তা পালন করে। আর যে আল্লাহর নাফরমানীর মানত করে, সে যেন তা না করে। ইমাম মালিক (র) ব্যাখ্যা করেছেন, যে কাজে আল্লাহর আনুগত্য নেই, সে ধরনের মানত পূরণ না করলে কিছু ওয়াজিব হবে না। যেমন কোনো স্থানে যাওয়ার মানত, কারো সঙ্গে কথা না বলার মানত, বা মন্দ কাজের কসম। এই হাদিস আমাদের শেখায়, মানতের মূল্য তার কাজের ধরন দেখে বুঝতে হবে। ইবাদত হলে পূরণ, গুনাহ হলে বর্জন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর আনুগত্যের মানত পূরণ করতে হয়।
- নাফরমানীর মানত পালন করা যাবে না।
- মানত করার আগে কাজটি ইবাদত কি না ভাবা দরকার।
- মন্দ কাজ না করাই এখানে সঠিক পথ হিসেবে এসেছে।
