২৯/৬. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৫৬ - ঈলায় চার মাসের পর ফয়সালা
স্ত্রীর সাথে মিলিত হবে না বলে শপথ করলে তার কি হুকুম
ঈলায় চার মাস: তালাক, ফাইআ ও রুজূর আলোচনা
মুয়াত্তা ইমাম মালিক : ১১৫৬
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১৫৬
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يَقُوْلُ: أَيُّمَا رَجُلٍ آلَى مِنْ امْرَأَتِهِ فَإِنَّهُ إِذَا مَضَتْ الْأَرْبَعَةُ الْأَشْهُرِ وُقِفَ حَتَّى يُطَلِّقَ أَوْ يَفِيءَ وَلَا يَقَعُ عَلَيْهِ طَلَاقٌ إِذَا مَضَتْ الْأَرْبَعَةُ الْأَشْهُرِ حَتَّى يُوْقَفَ.و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ وَأَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ كَانَا يَقُولَانِ فِي الرَّجُلِ يُولِي مِنْ امْرَأَتِهِ إِنَّهَا إِذَا مَضَتْ الْأَرْبَعَةُ الْأَشْهُرِ فَهِيَ تَطْلِيقَةٌ وَلِزَوْجِهَا عَلَيْهَا الرَّجْعَةُ مَا كَانَتْ فِي الْعِدَّةِ.
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
কেউ স্ত্রীর সাথে ‘ঈলা’ করলে তবে চার মাস অতিবাহিত হলে তাকে বন্দী করা হবে, যাবৎ তালাক না দেয় অথবা কসম ভঙ্গ করে কাফফারা আদায় করে স্ত্রীকে গ্রহণ করবে। চার মাস অতিবাহিত হলে তাকে বন্দী না করা পর্যন্ত তালাক প্রযোজ্য হবে না। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) ইবনু শিহাব (রহঃ) হতে বর্ণিত, সাঈদ ইবনু মুসায়্যিব এবং আবূ বাকর ইবনু আবদুর রহমান (রাঃ) তাঁরা উভয়ে বলতেন : যে ব্যক্তি স্ত্রীর সাথে ঈলা করেছে, চার মাস অতিবাহিত হলে তা এক তালাক গণ্য হবে। ইদ্দতের ভিতর সে ব্যক্তি স্ত্রীর দিকে রুজূ ‘(উহাকে গ্রহণ) করতে পারবে।
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৫৬-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় আব্দুল্লাহ্ ইবনু উমার (রা) বলেন, যে ব্যক্তি স্ত্রীর সঙ্গে ঈলা করে, চার মাস অতিবাহিত হলে তাকে থামানো হবে, যতক্ষণ না সে তালাক দেয় বা ফিরে আসে। চার মাস কেটে গেলেই তালাক হয়ে যাবে—এভাবে তিনি বলেননি; বরং থামিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। এরপর ইবনু শিহাব (র)-এর সূত্রে সাঈদ ইবনু মুসায়্যিব ও আবূ বাকর ইবনু আবদুর রহমানের মত এসেছে—তাঁরা বলতেন, চার মাস অতিবাহিত হলে এক তালাক হবে এবং ইদ্দতের মধ্যে স্বামী রুজূ করতে পারবে। এখানে একই বিষয়ে ভিন্ন মতও বর্ণনায় রাখা হয়েছে। তাই ঈলা, চার মাস, এক তালাক ও রুজূ—এসব শব্দ বুঝে পড়া দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঈলার ক্ষেত্রে চার মাস সময়ের কথা স্পষ্টভাবে এসেছে।
- এক মত অনুযায়ী চার মাস পর থামিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
- অন্য মত অনুযায়ী চার মাস পর এক তালাক ও রুজূর কথা এসেছে।
- ফিকহি বিষয়ে বর্ণনায় ভিন্ন মত আসতে পারে, তাই সতর্কভাবে বুঝতে হয়।
