৬৮/২১. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫২৮৯ - ঈলা ও মাসের হিসাব

মহান আল্লাহর বাণী:

﴾لِّلَّذِينَ يُؤْلُونَ مِن نِّسَآئِهِمْ تَرَبُّصُ أَرْبَعَةِ أَشْهُرٍ ۖ فَإِن فَآءُو فَإِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ۝﴿ وَإِنْ عَزَمُوا الطَّلَاقَ فَإِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ. ﴾فَإِن فَاءُو﴿ رَجَعُوا.“যারা নিজেদের স্ত্রীদের নিকট না যাওয়ার জন্য শপথ গ্রহণ করে, তাদের জন্য চার মাসের অবকাশ আছে। যদি তারা উক্ত সময়ের মধ্যে ফিরে আসে, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এবং তারা যদি তালাক দেয়ার সংকল্প করে, তবে আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।” (সূরা আল-বাকারা ২/২২৬-২২৭)﴾فَإِن فَآءُو﴿ অর্থ “তারা যদি প্রত্যাবর্তন করে”।"

ঈলা ও মাসের হিসাব: ঊনত্রিশ দিনেও মাস হয়

সহীহ বুখারীহাদিস নম্বর ৫২৮৯

إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ عَنْ أَخِيهِ عَنْ سُلَيْمَانَ عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ أَنَّه“ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُوْلُ آلٰى رَسُوْلُ اللهِ ﷺ مِنْ نِسَائِه„ وَكَانَتْ انْفَكَّتْ رِجْلُه“ فَأَقَامَ فِي مَشْرُبَةٍ لَه“ تِسْعًا وَعِشْرِينَ ثُمَّ نَزَلَ فَقَالُوا يَا رَسُوْلَ اللهِ آلَيْتَ شَهْرًا فَقَالَ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ.

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্‌ (ﷺ) একবার তাঁর স্ত্রীদের ব্যাপারে ঈলা (কাছে না যাওয়ার শপথ) করলেন। সে সময় তাঁর পা মচকে গিয়েছিল। তিনি তাঁর কক্ষের মাচায় উনত্রিশ দিন অবস্থান করেন। অতঃপর সেখান থেকে নেমে আসেন। লোকেরা বললঃ হে আল্লাহ্‌র রাসূল! আপনি তো এক মাসের শপথ করেছিলেন। তিনি বললেনঃ উনত্রিশ দিনেও মাস হয়।

সহীহ বুখারী হাদিস ৫২৮৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর স্ত্রীদের ব্যাপারে ঈলা বা কাছে না যাওয়ার শপথের ঘটনা এসেছে। সে সময় তাঁর পা মচকে গিয়েছিল। তিনি তাঁর কক্ষের মাচায় ঊনত্রিশ দিন অবস্থান করেন, তারপর নিচে নেমে আসেন। লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, আপনি তো এক মাসের শপথ করেছিলেন। তখন তিনি বললেন, ঊনত্রিশ দিনেও মাস হয়। এই হাদিসের মূল বিষয় হলো ঈলা এবং চন্দ্রমাসের হিসাব। এখানে বোঝা যায়, “মাস” বলতে সব সময় ত্রিশ দিন হওয়া শর্ত নয়। তবে হাদিসে যে তথ্য এসেছে, ব্যাখ্যাও তার মধ্যেই রাখা দরকার। “ঈলা কী”, “ঊনত্রিশ দিনেও মাস হয়” এবং “রাসূলের ঈলা” এই হাদিসের গুরুত্বপূর্ণ সার্চ শব্দ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চন্দ্রমাস কখনো ঊনত্রিশ দিনও হতে পারে।
  • নবী (صلى الله عليه وسلم)-এর ঈলার ঘটনার সঙ্গে মাসের হিসাব এসেছে।
  • লোকেরা প্রশ্ন করলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সংক্ষিপ্তভাবে বিষয়টি পরিষ্কার করেন।
  • হাদিসে ঘটনার সময় তাঁর পা মচকে থাকার কথাও উল্লেখ আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন