২৯/২১. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৯২ - কুরূ ও তালাকের ইদ্দত

তালাকের ইদ্দতে উল্লিখিত ‘আকরা’ [১] এবং ঋতুমতী স্ত্রীলোকের তালাকের বর্ণনা

[১] قرء-এর বহু বচন اقراء এটি হারয এবং তুহর উভয় অর্থে ব্যবহার হয়।

কুরূ মানে কী: তালাকপ্রাপ্তা স্ত্রীর ইদ্দতের ব্যাখ্যা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১৯২

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِيْنَ أَنَّهَا انْتَقَلَتْ حَفْصَةَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيْقِ حِينَ دَخَلَتْ فِي الدَّمِ مِنْ الْحَيْضَةِ الثَّالِثَةِ قَالَ ابْنُ شِهَابٍ فَذُكِرَ ذَلِكَ لِعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ فَقَالَتْ صَدَقَ عُرْوَةُ وَقَدْ جَادَلَهَا فِي ذَلِكَ نَاسٌ فَقَالُوا إِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ فِي كِتَابِهِ ﴾ ثَلَاثَةَ قُرُوءٍ ﴿فَقَالَتْ عَائِشَةُ صَدَقْتُمْ تَدْرُونَ مَا الْأَقْرَاءُ إِنَّمَا الْأَقْرَاءُ الْأَطْهَارُ.

‘উরওয়াহ্ ইবনু যুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ

হাফসা বিন্ত ‘আবদির রহমান ইবনু আবী বাক্র সিদ্দীক (রাঃ)-কে (তার স্বামী মুনজির ইবনু যুবায়র কর্তৃক তাকে তালাক দেওয়ার পর) যখন তিনি তৃতীয় ঋতুতে প্রবেশ করেছিলেন তখন তার স্বামীর গৃহ হতে নিয়ে যাওয়া হয়। ইবনু শিহাব বলেন : ‘আমরা বিন্ত আবদির রহমানের নিকট এই ঘটনা উল্লেখ করা হল। তিনি বললেন : উরওয়া ইবনু যুবায়র (রহঃ) কি বলেছেন অনেক লোক এই বিষয়ে আয়িশা (রাঃ)-এর সাথে বিতর্কে লিপ্ত হয়েছেন।তারা বললেন : আল্লাহ তা’আলা কুরআনে ইরশাদ করেছেন : তিন কুরূ অর্থাৎ তালাকপ্রাপ্তা স্ত্রীগণ তিন কুরূ (তুহর পর্যন্ত ইদ্দত পালন করবে)। (উত্তরে) আয়িশা (রাঃ) বললেন, আপনারা ঠিকই বলেছেন কিন্তু আকরা-এর অর্থ কি তা আপনারা জানেন কি? আক্রা হচ্ছে তুহর (ঋতুর পরের পবিত্রতা)।

(হাদীসটি ইমাম মালিক (রহঃ) এককভাবে বর্ণনা করেছেন)

অনুবাদের উৎস

সংকলক:
মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মতামত ও সংশোধনের শর্তাবলি

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৯২-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় কুরূ ও তালাকের ইদ্দত। হাফসা বিন্ত আবদির রহমানকে তার স্বামীর ঘর থেকে সরিয়ে নেওয়া হয়, যখন তিনি তৃতীয় ঋতুস্রাবে প্রবেশ করেছিলেন। এই ঘটনা নিয়ে আলোচনা হলে আয়িশা (রা)-এর বক্তব্য সামনে আসে। কিছু লোক কুরআনের ‘তিন কুরূ’ শব্দ দিয়ে বিতর্ক করেন। আয়িশা (রা) বলেন, আপনারা ঠিক বলেছেন, কিন্তু আকরা কী তা কি জানেন? আকরা হলো তুহর, অর্থাৎ ঋতুর পরের পবিত্রতা। এই বর্ণনায় ইদ্দত গণনার একটি গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা এসেছে। তাই হাদিসটি তালাকপ্রাপ্তা স্ত্রীর ইদ্দত, কুরূ এবং তুহর বোঝার জন্য গুরুত্বপূর্ণ। এখানে মূল কথা হলো, শুধু শব্দ পড়লেই হবে না; সাহাবীদের ব্যাখ্যা জানা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তালাকপ্রাপ্তা স্ত্রীর ইদ্দতে কুরূ শব্দের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ।
  • আয়িশা রা. আকরা শব্দকে তুহর হিসেবে ব্যাখ্যা করেছেন।
  • ইদ্দতের হিসাব বুঝতে জ্ঞানী সাহাবীদের ব্যাখ্যা দরকার।
  • শব্দের অর্থ না বুঝে বিতর্ক করা ঠিক নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন