২৯/২১. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৯১ - ঋতুমতী অবস্থায় তালাকের বিধান
তালাকের ইদ্দতে উল্লিখিত ‘আকরা’ [১] এবং ঋতুমতী স্ত্রীলোকের তালাকের বর্ণনা
[১] قرء-এর বহু বচন اقراء এটি হারয এবং তুহর উভয় অর্থে ব্যবহার হয়।
ঋতুমতী অবস্থায় তালাক: সঠিক সময়ে তালাক দেওয়ার শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ১১৯১
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১৯১
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْهُ فَلْيُرَاجِعْهَا ثُمَّ يُمْسِكْهَا حَتَّى تَطْهُرَ ثُمَّ تَحِيضَ ثُمَّ تَطْهُرَ ثُمَّ إِنْ شَاءَ أَمْسَكَ بَعْدُ وَإِنْ شَاءَ طَلَّقَ قَبْلَ أَنْ يَمَسَّ فَتِلْكَ الْعِدَّةُ الَّتِي أَمَرَ اللهُ أَنْ يُطَلَّقَ لَهَا النِّسَاءُ.
নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে ‘আবদুল্লাহ্ ইবনু উমর (রাঃ) তার স্ত্রীকে তালাক দিলেন। তার স্ত্রী তখন ঋতুমতী, উমর ইবনু খাত্তাব (রাঃ) এই ব্যাপারে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তাকে নির্দেশ দাও যেন সে স্ত্রীর দিকে প্রত্যাবর্তন করে, তারপর পবিত্রতা লাভ করা পর্যন্ত পুনরায় ঋতু আসা এবং উহা হতে পবিত্র হওয়া পর্যন্ত স্ত্রীকে এমনই রাখবে। অতঃপর ইচ্ছা করলে স্ত্রী হিসেবে রাখবে অথবা ইচ্ছা করলে সহবাসের পূর্বে তালাক দিবে। এটাই সেই ইদ্দত যার প্রতি লক্ষ্য রেখে স্ত্রীদেরকে তালাক দেওয়ার ব্যাপারে আল্লাহ তা‘আলা নির্দেশ দিয়েছেন।
(বুখারী ৫২৫২, ৫২৫৩, মুসলিম ১৪৭১)
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৯১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় ঋতুমতী অবস্থায় তালাক। আবদুল্লাহ ইবনু উমার (রা) নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে তার স্ত্রীকে তালাক দেন, যখন স্ত্রী ঋতুমতী ছিলেন। উমার ইবনু খাত্তাব (রা) বিষয়টি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন। তিনি নির্দেশ দেন, ইবনু উমার যেন স্ত্রীকে ফিরিয়ে নেয়। এরপর স্ত্রী পবিত্র হবে, আবার ঋতু আসবে, তারপর আবার পবিত্র হবে। এরপর চাইলে স্ত্রীকে রাখবে, আর চাইলে সহবাসের আগে তালাক দেবে। শেষে বলা হয়েছে, এটাই সেই ইদ্দত, যার দিকে লক্ষ্য রেখে নারীদের তালাক দিতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই হাদিস তালাকের ক্ষেত্রে সময়, পবিত্রতা এবং ইদ্দতের প্রতি সতর্ক থাকার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঋতুমতী অবস্থায় তালাক দেওয়ার ঘটনায় নবীজি সা. স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
- তালাকের জন্য পবিত্রতার সময় বিবেচনা করতে বলা হয়েছে।
- সহবাসের আগে তালাক দেওয়ার কথা বর্ণনায় এসেছে।
- তালাকের ক্ষেত্রে ইদ্দতের নিয়মকে গুরুত্ব দেওয়া হয়েছে।
