২৯/২১. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৯৪ - তৃতীয় ঋতুতে ইদ্দত শেষ
তালাকের ইদ্দতে উল্লিখিত ‘আকরা’ [১] এবং ঋতুমতী স্ত্রীলোকের তালাকের বর্ণনা
[১] قرء-এর বহু বচন اقراء এটি হারয এবং তুহর উভয় অর্থে ব্যবহার হয়।
তৃতীয় ঋতুতে তালাকপ্রাপ্তা স্ত্রীর বিচ্ছেদ ও মীরাস
মুয়াত্তা ইমাম মালিক : ১১৯৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১৯৪
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ وَزَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ أَنَّ الْأَحْوَصَ هَلَكَ بِالشَّامِ حِينَ دَخَلَتْ امْرَأَتُهُ فِي الدَّمِ مِنْ الْحَيْضَةِ الثَّالِثَةِ وَقَدْ كَانَ طَلَّقَهَا فَكَتَبَ مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ إِلَى زَيْدِ بْنِ ثَابِتٍ يَسْأَلُهُ عَنْ ذَلِكَ فَكَتَبَ إِلَيْهِ زَيْدُ بْنُ ثَابِتٍ إِنَّهَا إِذَا دَخَلَتْ فِي الدَّمِ مِنْ الْحَيْضَةِ الثَّالِثَةِ فَقَدْ بَرِئَتْ مِنْهُ وَبَرِئَ مِنْهَا وَلَا تَرِثُهُ وَلَا يَرِثُهَا.
সুলায়মান ইবনু ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ
আহ্ওয়াস (রাঃ) সিরিয়াতে ইন্তেকাল করলেন। তখন তার স্ত্রী, যাকে তিনি পূর্বে তালাক দিয়েছিলেন, তৃতীয় ঋতুতে প্রবেশ করেছিলেন। মু’আবিয়া ইবনু আবী সুফিয়ান এই বিষয়ে প্রশ্ন করে যায়দ ইবনু সাবিত (রাঃ)-এর কাছে পত্র লিখলেন। যায়দ (রাঃ) (উত্তরে) তার নিকট লিখলেন, স্ত্রী যদি তৃতীয় ঋতুতে প্রবেশ করে তবে সে স্বামী হতে পৃথক হয়ে গিয়েছে। তার স্বামীও তা হতে পৃথক হয়েছে। সে স্বামীর মীরাস পাবে না, তার স্বামীও তার মীরাস পাবে না।
(হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৯৪-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় তৃতীয় ঋতুস্রাব, বিচ্ছেদ ও মীরাস। আহওয়াস (রা) সিরিয়ায় ইন্তেকাল করেন। তার স্ত্রীকে তিনি আগে তালাক দিয়েছিলেন, আর স্ত্রী তখন তৃতীয় ঋতুস্রাবে প্রবেশ করেছিলেন। মুয়াবিয়া ইবনু আবী সুফিয়ান এই বিষয়ে যায়দ ইবনু সাবিত (রা)-এর কাছে চিঠি লেখেন। যায়দ (রা) উত্তরে লেখেন, স্ত্রী যদি তৃতীয় ঋতুস্রাবে প্রবেশ করে, তবে সে স্বামী থেকে পৃথক হয়ে গেছে এবং স্বামীও তার থেকে পৃথক হয়েছে। সে স্বামীর মীরাস পাবে না, স্বামীও তার মীরাস পাবে না। এই বর্ণনা তালাকের ইদ্দত শেষ হওয়ার সময় এবং উত্তরাধিকার সম্পর্কের শেষ সীমা বোঝায়। এতে বোঝা যায়, ইদ্দতের হিসাব মীরাসের ফয়সালায় সরাসরি প্রভাব ফেলতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তৃতীয় ঋতুস্রাবে প্রবেশ করলে বিচ্ছেদের কথা বলা হয়েছে।
- এই অবস্থায় স্বামী-স্ত্রীর মধ্যে মীরাস চলবে না বলা হয়েছে।
- ইদ্দতের সময় জানা উত্তরাধিকারের ফয়সালায় জরুরি।
- সাহাবীরা জটিল বিষয়ে লিখিতভাবে ফতোয়া জানতে চাইতেন।
