৩১/৫. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৬৯ - শর্তযুক্ত দাসী ক্রয় ও সতর্কতা
ক্রীতদাসীকে বিক্রয় করা হলে এবং তাতে শর্তারোপ করলে কি করা হবে
শর্তযুক্ত দাসী ক্রয়: পূর্ণ মালিকানা ছাড়া সম্পর্কের সতর্কতা
মুয়াত্তা ইমাম মালিক : ১২৬৯
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১২৬৯
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ عُبَيْدَ اللهِ بْنَ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ مَسْعَوْدٍ ابْتَاعَ جَارِيَةً مِنْ امْرَأَتِهِ زَيْنَبَ الثَّقَفِيَّةِ وَاشْتَرَطَتْ عَلَيْهِ أَنَّكَ إِنْ بِعْتَهَا فَهِيَ لِي بِالثَّمَنِ الَّذِي تَبِيعُهَا بِهِ فَسَأَلَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ عَنْ ذَلِكَ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لَا تَقْرَبْهَا وَفِيهَا شَرْطٌ لِأَحَدٍ.
ইবন শিহাব (রহঃ) হতে বর্ণিতঃ
উবায়দুল্লাহ্ ইবন আবদুল্লাহ্ ইবন উতবা ইবন মাসঊদ (রহঃ) তার নিকট বর্ণনা করেছেন যে, আবদুল্লাহ্ ইবন মাসঊদ (রাঃ) তদীয় স্ত্রী যায়নাব সাকাফিয়ার নিকট হতে একটি দাসী ক্রয় করলেন এবং সে (যয়নাব) তার উপর শর্তারোপ করেছে যে, যদি তিনি উহাকে বিক্রয় করেন, তবে যে মূল্যে বিক্রয় করা হবে সেই মূল্যে উহা তার (যয়নাবের) প্রাপ্য হবে। আবদুল্লাহ্ ইবন মাসঊদ (রাঃ) এই বিষয়ে উমর ইবন খাত্তাব (রাঃ)-এর নিকট প্রশ্ন করলেন। তিনি (উত্তরে) বললেন- তুমি উহার কাছে যেও না [অর্থাৎ তার সাথে সঙ্গম করো না] যাতে কারো পক্ষে শর্তারোপ করা হয়েছে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২৬৯-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় আবদুল্লাহ ইবন মাসঊদ (রা) তাঁর স্ত্রী যায়নাব সাকাফিয়া থেকে একটি দাসী ক্রয় করেন। যায়নাব শর্ত দেন, যদি তিনি দাসীকে বিক্রি করেন, তাহলে যে দামে বিক্রি হবে সেই দাম দিয়ে দাসী তারই প্রাপ্য হবে। আবদুল্লাহ ইবন মাসঊদ (রা) বিষয়টি উমার ইবন খাত্তাব (রা)-কে জিজ্ঞেস করেন। উমার (রা) বলেন, যার ব্যাপারে কারও শর্ত রয়েছে, তার কাছে যেও না। এখানে মূল বিষয় হলো, দাসী ক্রয়ের ক্ষেত্রে পূর্ণ অধিকার বা মালিকানা স্পষ্ট না হলে সম্পর্কের ব্যাপারে সতর্কতা দরকার। হাদিসটি শর্তযুক্ত ক্রয়, মালিকানার সীমা এবং ব্যক্তিগত সম্পর্কের আগে অধিকার পরিষ্কার করার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ক্রয়ের শর্ত মালিকানার অধিকার সীমিত করতে পারে।
- অন্যের শর্ত থাকলে সম্পর্কের আগে সতর্ক হওয়া দরকার।
- লেনদেনে অস্পষ্ট শর্ত ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে।
